অর্জুন সিংকে যখন দেখি তখন মহাভারতের কথা মনে পড়ে যায়: ধনকর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্যপাল জগদীপ ধনকর। একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বিজেপির সাংসদ অর্জুন সিংকে মহাভারতের বীর অর্জুনের সঙ্গে তুলনা করলেন। আর যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর মেয়র ২১-এর তরুণী! সিপিআইএম বঙ্গ ব্রিগেডকে পথ দেখাচ্ছে কেরল।

শুক্রবার উত্তর ২৪ পরগনার জগদ্দলে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, ‘আপনাদের সাংসদের নামের অর্থ অনেক গভীর। অর্জুন সিংকে যখন দেখি তখন মহাভারতের কথা মনে পড়ে যায়। এক অর্জুন মহাভারতে তাঁর নিজের লক্ষ্য দেখিয়েছেন আর একজনের বাকি আছে।’  

অর্জুন সিংকে যখন দেখি তখন মহাভারতের কথা মনে পড়ে যায়, এদিকে ধনকরের এহেন মন্তব্যকে ঘিরে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছেন যে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে রাজ্যপাল কী কোনও মঞ্চে দাঁড়িয়ে এভাবে মন্তব্য কি করে করতে পারেন। এভাবে কোনও দলের বিশেষ জনপ্রতিনিধি সম্পর্কে কীভাবে মন্তব্য করতে পারেন। তাঁর এহেন মন্তব্য শুনে এটা বোঝাই যাচ্ছে যে তাঁর কোনও বিশেষ দলের প্রতি যথেষ্ট দুর্বলতা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত