নজরবন্দি ব্যুরো: প্রশাসনিক দিক হোক বা করোনা মোকাবিলা। সাহসী পদক্ষেপ কেরল বরাবরই প্রশংসা কুড়িয়েছে সবার কাছে। এবার ২১ বছরের তরুণীকে রাজ্যের রাজধানীর মেয়র নির্বাচিত করে রীতিমতো আলোচিত এবং প্রশংসিত হচ্ছে কেরল। এই ভোটে বড়সড় জয় পেয়েছে বাম সংগঠন।
আরও পড়ুন: ‘গায়ের জোরে আইন পাস করিয়েছেন প্রধানমন্ত্রী, মোদির কথায় চিড়ে ভিজবে না,’ আক্রমন তৃণমূলের


কেরলে বামেদের সাফল্য আটকে দিতে পারেনি বিজেপি সহ কোনো বিরোধী সংগঠনই। এই ভোটে একাধিক তরুণ মুখ তুলে এনেছিল কেরল প্রশাসন। এবং অভূতপূর্ব সাফল্য পেয়েছে কেরল। এবং তার পরই তিরুবন্তপূরমের মেয়র হিসেবে একুশ বছরের আর্যা রাজেন্দ্রণকে মেয়র হিসেবে নির্বাচিত করে আর একবার নজির গড়লো সরকার।
আজ শুক্রবার বড়দিনে নিজের জীবনের বড়দিনের শপথ নিলেন আর্যা। বামেদের ছাত্র সংগঠন এসেএফআই এর মাধ্যমেই রাজনীতির অন্দরে প্রবেশ তাঁর। তারপর এখন তাঁর ওপর দায়িত্ব বর্তেছে জেলা সামলানোর। মুদাভানমুগলের কাউন্সিলর হিসেবে জিতে এসে শপথ গ্রহণে গণিতের এই ছাত্রী কমিউনিস্ট আদর্শ মেনে প্রশাসনিক কাজ করতে চান বলেই জানাচ্ছেন। করোনা কালে সংক্রমন রুখতে কেরল সরকারের ব্যবস্থা প্রসংশা কুড়িয়েছিল জনগণের। দেশের মধ্যে মডেল রাজ্য হিসেবেও ঘোষণা করা হয়েছিল ।
রাজধানীর মেয়র ২১-এর তরুণী, এমনিতেও গত কয়েক বছর ধরে বামেরা কেরলে ধারাবাহিক ভাবে জয় বজায় রেখেছে। সেখানে কিছু ঘয়নায় দলের শীর্ষ কর্তারা কিছু ঘটনায় জড়িয়ে পড়ে ভাবমূর্তি নষ্ট হলেও দীর্ঘ দিয়েনর মেহনত দিয়ে মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন তাঁরা। আর্যা নিজেও আশাবাদী। বড়দের কাছ থেকে কাজ শিখে নিয়ে আগামী দিনে মানুষের মধ্যে দলের ভিত্ত আরও মজবুত করতে পারবেন তিনি। করোনা থেকে প্রশাসন, কেরল পথ দেখাচ্ছে। পথ দেখাচ্ছে তারুণ্যের উত্থানের।









