‘গায়ের জোরে আইন পাস করিয়েছেন প্রধানমন্ত্রী, মোদির কথায় চিড়ে ভিজবে না,’ আক্রমন তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘গায়ের জোরে আইন পাস করিয়েছেন প্রধানমন্ত্রী, মোদির কথায় চিড়ে ভিজবে না,রাজধানীতে বিভিন্ন রাজ্যের কৃষকদের আন্দোলনের মাঝেই শুক্রবার দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করলেন নরেন্দ্র মোদি। ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরের কিস্তির ১৮ হাজার কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী। দিলেন বহু আশ্বাসও। তবে এরপরই প্রতিক্রিয়া দিল তৃণমূল।

আরও পড়ুন: ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণের জের, প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন যুবক

এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চরিয়ে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “মোদির কথায় চিড়ে ভিজবে না। কিষাণ সন্মান নিয়ে মিথ্যাচার করছেন মোদি। রাজ্য কেন্দ্রকে জানিয়েছে যে টাকা রাজ্যের মাধ্যমে দিক কেন্দ্র, রাজ্য টাকা দেবে আর কেন্দ্র সুবিধা নেবে? মহারাষ্ট্রে কৃষকরা আত্মহত্যা করছে। কৃষি আইনের কৃষি পণ্যের ব্যবসাকে তুলে দিয়ে অন্য আইনের মাধ্যমে চুক্তি চাষ করার চেষ্টা কেন্দ্রের। অত্যাবশ্যকীয় পণ্য আইনে আলু পেঁয়াজকে বাইরে রাখা হয়েছে। মূল বিষয় থেকে সরে যাচ্ছেন মোদি।’

তিনি আরও বলেন, ‘চুক্তি চাষ চালু করছে মোদি সরকার। কৃষকরা এই তিনটি আইনের প্রত্যাহার চেয়েছে। কৃষি বিরোধী আইন রাজ্যসভায় গায়ের জোরে আইন পাস করিয়েছেন মোদি। দেশের ১১টি রাজনৈতিক দল মোদীকে চিঠি লিখেছে। কৃষি আইন প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। বাংলায় কৃষক বন্ধু প্রকল্পে ২৬০০ কোটি টাকা আর্থিক সাহায্য।’

‘গায়ের জোরে আইন পাস করিয়েছেন প্রধানমন্ত্রী, মোদির কথায় চিড়ে ভিজবে না, উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার কৃষকদের স্বার্থেই নয়া আইন চালু করেছে। আর তার লাভ তুলবেন দেশের প্রতিটি কৃষক। দেশের কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। তিনি এদিন আশ্বাস দেন, কোনও জমি নেওয়া হবে না কৃষকদের থেকে। দেশজুড়ে করা হচ্ছে মিথ্যা প্রচার। নির্বাচনী জনসভার ঢঙে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া ভাষায় জানালেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বাংলার কৃষকদের কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেইসঙ্গে বিঁধলেন বামেদেরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন