ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণের জের, প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন যুবক। আর তার জেরে এক যুবককে গোটা পরিবার সহ খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল মুসলিম সম্প্রদায়ের একাংশের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। বিষয়টির কথা প্রকাশ্যে আসার পরেই তুমুল উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়।

আরও পড়ুন: সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে হাফিজ সইদকে সাড়ে ১৫ বছরের জেল পাক আদালতে

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি আলিগড়ের এক বাসিন্দা কাসিম ও তাঁর পরিবারের সমস্ত সদস্য ইসলাম পরিত্যাগ করে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করেন। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ পরিবার সমেত ওই যুবককে প্রাণ মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এর জেরে স্থানীয় প্রশাসনেরও দ্বারস্থ হন কাসিম নামে ওই যুবক। এর ভিত্তিতে তাঁকে ও তাঁর পরিবারকে পুলিশি নিরাপত্তা দিয়েছে যোগী প্রশাসন।

ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণের জের, এ প্রসঙ্গে ওই যুবক আরও বলেন, ‘আগে আমার নাম ছিল কাসিম। ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করার পরেই মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। তাই আমার পুলিশি নিরাপত্তা দরকার।’ ওই যুবকের আবেদন মেনে নেওয়ার কথা জানিয়ে আলিগড়ের পুলিশ সুপার (ক্রাইম) অরবিন্দ কুমার বলেন, ‘ওই যুবকের অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি। কিছু মানুষ প্রাণে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়ার পরেই তাঁর বাড়িতে পুলিশকর্মীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত