সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে হাফিজ সইদকে সাড়ে ১৫ বছরের জেল পাক আদালতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : করোনা সংক্রমণে প্রবল আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। ফলে এরই মধ্যে সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক মদতের দায়ে লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদকে ১৫ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিল পাকিস্তানের একটি আদালত। এবছর এই ধরনের যে চারটি মামলায় হাফিজকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে এটাতেই সবথেকে বেশি সাজা ঘোষণা করা হল।

আরও পড়ুন: দলকে চাঙ্গায় আজ বাংলায় ভার্চুয়ালি ক্লাস মোদির।

কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থেকে আদালতের মধ্যে থেকল সমস্ত অভিযুক্তের উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হয়। ভিতরে সংবাদমাধ্যমেরও প্রবেশাধিকার ছিল না। এবিষয়ে, লাহোর আদালতে এক অধিকারিক জানান, বৃহস্পতিবার লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালত লস্কর-ই-তইবা ওরফে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ সহ পাঁচ নেতাকে সন্ত্রাসে আর্থিক মদতের দায়ে দোষী সাব্যস্ত করেছে। তাদের প্রত্যেককে সাড়ে ১৫ বছরের জেলের সাজা ঘোষণা করেছে বিচারক।

সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে হাফিজ সইদকে সাড়ে ১৫ বছরের জেল পাক আদালতে, হাফিজ ছাড়াও আরও অনেকেই সাজা ঘোষণা করা হয়েছে। সূত্রে খবর, ৭০ বছরের হাফিজকে বিশ্বের চোখে ধুলো দেওয়ার জন্য জেলের সাজা দেওয়া হলেও আদতে সে নিজের বাড়িতে বহাল তবিয়তেই রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন