নজরবন্দি ব্যুরো: যত এগিয়ে আসছে বাংলার বিধানসভার ভোট, বাংলাকে কব্জায় আনতে রোজ নতুন নতুন পরিকল্পনা আনছে বিজেপি। মসনদের লক্ষ্যের ছক কষছে প্রত্যেকদিন। তার লক্ষ্যে দফায় দফায় বাংলায় সভা করছেন বিজেপির দলীয় কর্মীরা। এবার আরো একধাপ এগিয়ে বাংলার কর্মীদের সাথে ভার্চুয়ালি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ভারতবর্ষকে মুসলিম দেশ গড়ে তোলা হবে, বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতার
পরিকল্পনা মতো আজ দুপুর ১২ টা থেকে বেলা ১.৩০ পর্যন্ত মিটিং করবেন তিনি। মোদীর এই ভার্চুয়ালি ক্লাসে উপস্থিত থাকতে হবে বাংলার প্রতিটি বুথ কমিটির সদস্যকে। কমিটিতে উপস্থিত থাকবেন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। ভোটের আগে বাংলার বিজেপি কে নতুন ভাবে উজ্জীবিত করতে চাইছে বিজেপি। ভোটের আগে দলীয় কর্মীদের নিয়ে বেশ কয়েকটি ভাগ করেছেন তাঁরা। প্রতিটি বুথের কর্মীদেরও আলাদা ভাবে সম্মানিত করে চাঙ্গা করতে চাইছে দল। তার আগে আজ মোদির এই ক্লাস। ক্লাসে তিনি মূলত বলবেন সমস্ত প্রতিকূলতার মধ্যেই যেনো কর্মীরা কোনোভাবেই রদবদলে না নামেন।
দলকে চাঙ্গায় আজ বাংলায় ভার্চুয়ালি ক্লাস মোদির, এদিকে কয়েকটি বুথ নিয়ে গঠন করছেন এক একটি “শক্তি কেন্দ্র” সেই প্রতিটি শক্তি কেন্দ্রের দায়িত্বে থাকবে এক একজন হেভিওয়েট নেতা মন্ত্রী। সমস্ত ভাগ করে বাংলায় মোট ৭৮ হাজারের মতো বুথ ভাগ করছে তারা। ৭ থেকে ১০ টি করে বুথ নিয়ে তৈরি করছে এক একটি “শিক্তি কেন্দ্র”। প্রতিটি জায়গার থেকে উপস্থিত থেকে দলীয় কর্মীরা যোগ দেবেন ভার্চুয়ালি অনুষ্ঠানে। কর্মীদের উজ্জীবিত করে দলের ভাবকে চাঙ্গা করতেই নতুন কৌশল কষছেন মোদী সরকার।



