গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ২৩ জানুয়ারি, মঙ্গলবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের বাইশ তম দিন। বছর শেষ হতে ৩৪২ দিন বাকি (অধিবর্ষে ৩৪৩ দিন)। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৭৭- পাঞ্জাবী গায়ক ও সংগীতশিল্পী কমল হীর।
১৯৫০- আমেরিকান অভিনেতা, প্রযোজক ও সুরকার রিচার্ড ডিন অ্যান্ডারসন।
১৯৪২- বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রাজ্জাক।
১৯২১- অর্থনীতির মহিলা অধ্যাপিকা অমিতা দত্ত।
১৮৯৭- ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোস।
১৮৯১- ভারতের বাঙালি গণিতজ্ঞ অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়।



মৃত্যু
২০১২- বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা অমল বোস।
১৯০৯- বাংলা সাহিত্যের একজন কবি নবীনচন্দ্র সেন।
১৮৫৯- কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
২০০২- আজকের দিনে পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপরণ করা হয় এবং কয়েকদিনের মধ্যেই তাঁর মৃত্যুর খবর সামনে আসে।
১৯৬৪- ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করে।
১৯৪৩- ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।
১৯২০- ভারতীয় উপমহাদেশে বিমানযোগে পণ্য পরিবহন ও ডাকযোগাযোগ শুরু হয়।







