গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ২২ জানুয়ারি, সোমবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের বাইশ তম দিন। বছর শেষ হতে ৩৪৩ দিন বাকি (অধিবর্ষে ৩৪৪ দিন)। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৭৭- জাপানী ফুটবলার হিদেতোশি নাকাতা।
১৯৩৮- ব্রাজিলীয় ফুটবলার আলতেয়ার।
১৯২১- ভারতীয় গায়িকা সুধাকণ্ঠী উমা বসু।
১৮৯৭- কবি, গায়ক, সুরকার ও লেখক দিলীপ কুমার রায়।
১৭৮৮- অ্যাংলো-স্কটিশ কবি লর্ড বায়রন।
১৫৬১- ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন।

মৃত্যু
২০২২- ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।
২০১০- ভারতীয় বাঙালি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায়।
১৯৯৬- ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।
১৯৭২- বাঙালি বিপ্লবী ও শিল্পোদ্যোগী বিভূতিভূষণ সরকার।
১৯৪২- ভারতীয় গায়িকা সুধাকণ্ঠী উমা বসু।
১৬৬৬- পঞ্চম মোঘল সম্রাট শাহজাহান।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৯৯- আজকের দিনে দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।
১৯৫৭- সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয়।
১৮৭৯- ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।







