আজ ২১ জানুয়ারি ২০২৪, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ একুশ তম দিন। বছর শেষ হতে আরও ৩৪৪ দিন বাকি, অধিবর্ষে ৩৪৫ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day 21 January) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৮৬- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
১৯৮১- ব্রাজিলীয় গীতিকার ও গায়ক মাইকেল টেল।
১৯৫৬- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রাক্তন ফ্যাশন মডেল জিনা ডেভিস।
১৯৩৩- বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর শর্বরী রায় চৌধুরী।
১৯১৩- বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ ।

মৃত্যু
২০০৬- কসোভোর প্রথম রাষ্ট্রপতি, প্রথম সারির কসোভো-আলবেনীয় রাজনীতিবীদ, বুদ্ধিজীবী ও লেখক ইব্রাহিম রুগোভা।
১৯৫৯- ভারতের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ।
১৯৫০- ব্রিটিশ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক জর্জ অরওয়েল।
১৯৪৫- ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক রাসবিহারী বসু।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৬- আজকের দিনে ফিলিস্তিনির প্রেসিডেন্ট নির্বাচিত হন ইয়াসির আরাফাত।
১৯৭২- মনিপুর, মেঘালয় ও ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়।
১৯৪৯- চীনের প্রেসিডেন্টের পদ থেকে চিয়াং কাই শেকের পদত্যাগ করেন।
১৮৪৬- চার্লস ডিকেন্স সম্পাদিত ‘দি ডেইলি নিউজ’ প্রথম প্রকাশিত হয়।



