নজরবন্দি ব্যুরোঃ আজই কি গঠন হবে তালিবানি সরকার, এ নিয়ে বেশ উত্তপ্ত রাজনৈতিক মহল। তালিবানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, সরকার ঘোষণার জন্য শুক্রবারই বেছে নেওয়া হবে। সূত্রের খবর, দলের বেশির ভাগ নেতাই এখন কন্দহরে। সরকার গঠনের বিষয়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। যদি এর মধ্যেই আলোচনা মিটে যায়, তা হলে প্রার্থনার পরই নতুন সরকারের ঘোষণা করতে পারে তালিবান।
আরও পড়ুনঃ দেশে সামান্য কমলো করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা


এদিকে মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে হাক্কানি গোষ্ঠী এবং কান্দাহারের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তা সামাল দিতেই কন্দহরে ছুটেছেন শীর্ষ নেতারা। এখনই এর মেরামত না করতে পারলে যে আগামী দিনে বিপদ ঘনাতে পারে, তা আঁচ করেই সব গোষ্ঠীকে নিয়ে আলোচনা চালাচ্ছে তালিবান। সব ঠিক থাকলে শুক্রবারই সরকার গঠন করবে তালিবান।
আজই কি গঠন হবে তালিবানি সরকার, রাজনৈতিক মহলের চোখ কাবুলের দিকে।

আজই কি গঠন হবে তালিবানি সরকার, তবে ইরানের ধাঁচেই সরকার গঠন করতে চাইছে তালিবান। যেখানে সরকারের মাথার উপরে থাকবেন একজন প্রধান নেতা। ইতিমধ্যেই হাইবাতুল্লা আখুন্দজাদাকে প্রধান নেতা হিসাবে মান্যতা দিয়েছে তালিবান। তাঁর অধীনে থাকবেন এক জন প্রধানমন্ত্রী। কিন্তু তালিবান যখন সরকার গঠনের জোর প্রস্তুতি চালাচ্ছে, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।
কেবল হাক্কানি বা ইয়াকুব গোষ্ঠীই নয়, এবার একে একে তালিবানের অন্য গোষ্ঠীগুলিও নিজেদের অধিকার নিয়ে সরব হচ্ছে। ফের আরও একটা গৃহযুদ্ধের সম্মুখীন হতে হবে না তো! কার্যত সেই ভয়েই রয়েছেন তালিবান শীর্ষ নেতৃত্ব। ১৯৯৬ সালে তালিবান যখন আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল, তখন গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গিয়েছিল তারা। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই শীর্ষনেতাদের নিয়ে বৈঠক চালাচ্ছেন তালিবান।









