নজরবন্দি ব্যুরোঃ কলকাতার তাপমাত্রা এখন ৪০ ছুইছুই। চড়া গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। রাস্তায় না বেরিয়েও উপায় নেই। পেটের তাগিদ হোক বা পেশার রাস্তায় বেরতে হচ্ছে অনেককেই। আর রাস্তায় বেরিয়েই অসুস্থ হয়ে পড়ছে অনেক মানুষ। বাড়ছে হিট স্টোকের সম্ভাবনা। বর্ষা আসার ও কোন পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ এপ্রিল, জেনে নিন কি হয়েছিল আজকের দিনে



সামনে নববর্ষ। চৈত্র মাস এখনও শেষ হয়নি। এখনই কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ছুইছুই। সকাল ৮ টা ৯ টার সময় ও বাইরে বেরলে রোঁদে গা পুড়ে যাওয়ার জোগাড়। আর ভর দুপুরে বাইরে বেরলেই তো আর কথা নেই, শরীর অসুস্থ হতে বাধ্য। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে এই সময় হতে পারে হিটস্টোক।



কিকরে বুঝবেন আপনি হিটস্টোকে আক্রান্ত?
প্রবল রোঁদে বাইরে বেরলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় জ্ঞান থাকে অনেক সময় জ্ঞান থাকে না তখন পুরো শরীরটা দুর্বল লাগে। নিজের থেকে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত থাকে না। অনেক সময় বমি বা খিছুনি ভাব ও আসে। শরীরে অস্থিরতা শুরু হয়। মাথা প্রবল ঘোরে। দিক বিদিক শূন্য মনে হয়। সজ্ঞানে থাকে না তখন কোন মানুষ।
চড়া রোঁদে বাড়ছে হিট ষ্টোকের সম্ভাবনা, কিকরে বুঝবেন আপনি হিটস্টোকে আক্রান্ত?

হটাত আপনি বা অন্য কেউ হিটস্টোকে আক্রান্ত হলে কি করবেন?
রাস্তা ঘাটে হটাত অসুস্থ বোধ করলে অনেকেই জল খান বা খাওয়ান। এই কাজ থেকে বিরত থাকবেন। কারণ হিটস্টোকে হলে কোন ব্যাক্তি সজ্ঞানে না থাকলে জল খাওয়ার সময় তার শ্বাসনালীতে জল আটকে মৃত্যু হতে পারে। হিটস্টকে আক্রান্ত হলে শরীর ঠাণ্ডা জল দিতে দ্রুত শীতল করা উচিত। বরফ কুচি বগলে দিতে পারেন এতে রোগী অনেকটা সুস্থ বোধ করে। তবে এটা পুরোটাই প্রাথমিক চিকিৎসা। রোগী কে এর পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াই শ্রেয়।







