কোন অঙ্কে সুপার এইটে যেতে পারে পাকিস্তান? তাকিয়ে থাকতে হবে সেই ভারতের দিকেই

T20 World Cup: পাকিস্তান এখন ২ ম্যাচ খেলে কোন পয়েন্ট তুলতে পারেনি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ফের একবার হারাল ভারত। টিম ইন্ডিয়ায় এই জয় নিয়ে চর্চা বহুদিন চলবে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্থ ছাড়া ভারতের কোনও ব্যাটার ভালো পারফর্ম করতে পারেননি। ঋষভ পন্থের ৪২ রান না হলে পাকিস্তানের বিরুদ্ধে ভারত হয়তো দলগত ১১৯ রান তুলতে পারত না। এত কম রান তুলেও ম্যাচ জিতে নিল ভারত। বোলারদের দাপটে।

আরও পড়ুনঃ প্রতিবেশী রাষ্ট্র প্রধানদের সাথে আলোচনা প্রধানমন্ত্রীর, বিদেশনীতি নিয়ে প্রথম দিনই স্পষ্ট বার্তা মোদির

bum

আর সেই সঙ্গে গ্রুপে ২ ম্যাচ হেরে পরের রাউন্ডে যাবার ব্যাপারে অনেক পিছিয়ে পর বাবররা। কারণ তাদের সমস্ত হিসেবনিকেশ এখন দাঁড়িয়ে আছে ভারতের ম্যাচের উপর। ২ ম্যাচে রোহিতদের পয়েন্ট ৪। নেট রান রেট আকাশছোঁয়া +১.৪৫৫। ওপর দিকে পাকিস্তান এখন ২ ম্যাচ খেলে কোন পয়েন্ট তুলতে পারেনি।

pak

নেট রান রেট -০.১৫০। ফলে শেষ আটে উঠতে হলে সামনে কানাডা আর আয়ারল্যান্ডকে হারাতেই হবে পাকিস্তানকে। তারপর তাঁদের তাকিয়ে থাকতে হবে আমেরিকার দিকে। ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমেরিকা যদি হারে, তা হলে তাদের পয়েন্টও হবে ৪। কানাডা যদি ভারতের কাছে হারে তা হলে তাদের পয়েন্ট হবে ২।

কোন অঙ্কে সুপার এইটে যেতে পারে পাকিস্তান? তাকিয়ে থাকতে হবে সেই ভারতের দিকেই

rohit 4

এই পরিস্থিতিতে পাকিস্তান ও আমেরিকার পয়েন্ট সমান হওয়ায় নেট রানরেটের বিচারে শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে বাবরদের। সব মিলিয়ে এই জটিল অঙ্ক সব ঠিক করে সফল হওয়া যে খুন মুস্কিল তা ভাল ভাবেই জানেন পাকিস্তান। কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। তাই আশা করতেই পারেন পাক সমর্থকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর