রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর বিশ্বের ৭ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও সমৃদ্ধির পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত যে দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও উন্নতির লক্ষ্যে কাজ করবে সে কথাও স্পষ্ট করে দেন তিনি।
আরও পড়ুনঃ সল্টলেকে বাঙালির অধিকার কায়েম করতে বিরাট মাছ-ভাত উৎসব করলো বাংলা পক্ষ



প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের ৭ প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্র প্রধানদের। এই রাষ্ট্র প্রধানদের মধ্যে সকলের নজর ছিল মালদ্বীপের রাষ্ট্রপতির দিকে। কারণ কিছুদিন আগেও মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছিল ভারতের। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর চীনপন্থী বলেই পরিচিত। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরে মোদি আলাদাভাবে বৈঠক করেন মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতি।



উল্লেখ্য, মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখ। ওপর দিকে বিদেশনীতি নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিনন্দন-বার্তায় জবাব দিলেন মোদি।
প্রতিবেশী রাষ্ট্র প্রধানদের সাথে আলোচনা প্রধানমন্ত্রীর, বিদেশনীতি নিয়ে প্রথম দিনই স্পষ্ট বার্তা মোদির

কারণ জাস্টিন ট্রুডো শুভেচ্ছা জানিয়েছিলে মোদিকে। তার জবাবে প্রধান মন্ত্রী বলেন, ‘অভিনন্দন বার্তার জন্য কানাডার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ভারত পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের উদ্বেগের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে কানাডার সাথে কাজ করার জন্য উন্মুখ।’ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর টুইটের জবাব এই ভাষাতেই দেন মোদি। কার্যত উদ্বেগ উল্লেখ করে খলিস্তান ইস্যুর নাম না করে সেই অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেন তিনি ট্রুডোকে। সব মিলিয়ে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই প্রথম দিনই ভারতের বিদেশনীতির স্পষ্ট বার্তা দিলেন মোদি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



