SSC-TET Scam: কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! মিলিয়ে দেখছে ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা ছাড়াও একাধিক তথ্য উদ্ধার করেছিল ইডি। ইডির বাজেয়াপ্ত জিনিসপত্রের তালিকায় একটি কালো ডায়েরির কথা উল্লেখ করা হয়েছিল। কী রয়েছে সেই কালো ডায়েরিতে? আর্থিক লেনদেনের হিসেব? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার সেই ডায়েরি ঘিরেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! সাংকেতিক ভাষায় কী লেখা?

আরও পড়ুনঃ Rahul Gandhi: সোনিয়া গান্ধীকে ইডি তলবে উত্তপ্ত দিল্লি, আটক রাহুল গান্ধী

ইতিমধ্যেই ইডির বিশেষ নজরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার কালো ডায়েরি। সাংকেতিক ভাষায় কী লেখা? তা জানার জন্য অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। সেইসঙ্গে আনা হয়েছে বিশেষজ্ঞদের একটি টিম। কেন কালো ডায়েরির ওপরে লেখা উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা দফতর?কালো ডায়েরি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এল কী করে? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই অর্পিতার সামনে প্রশ্নের তালিকা প্রস্তুত করেছে ইডি।

কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! শুরু জিজ্ঞাসাবাদ
কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! শুরু জিজ্ঞাসাবাদ

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই ডায়েরিতে রয়েছে চাকরী প্রার্থীদের নাম। সমস্ত ডায়েরি ঘেঁটে চাকরী প্রার্থীদের নামের তালিকা পেয়েছে ইডি। তালিকায় নথিভুক্তরা কী এখনও কর্মরত? সেই নামের তালিকা ধরে উত্তরের আশায় ইডির আধিকারিকরা।

কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! শুরু জিজ্ঞাসাবাদ

কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! শুরু জিজ্ঞাসাবাদ
কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! শুরু জিজ্ঞাসাবাদ

ইডি সূত্রে, এখনও অবধি তদন্তে সহযোগীতা করছেন অর্পিতা মুখ্যোপাধ্যায়। কিন্তু এখনও অবধি পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাননি ইডির আধিকারিকরা। শিক্ষক নিয়োগে একাধিক তথ্য অর্পিতার ফ্ল্যাটেই লুকিয়ে রাখতেন পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই পর্যবেক্ষণ ইডির আধিকারিকদের। সমস্ত কিছু থেকে এর পিছনের আর কারা জড়িত সেটার খোঁজ করছে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর