বিরাট-রোহিত না থাকাটা কী বাড়তি চাপ? উত্তর দিলেন অধিনায়ক শুভমান

Shubman Gill: ভারতীয় বোর্ড এই টুর্নামেন্টের জন্য এক ঝাঁক তরুণকে দলে নিয়েছে। এই দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন পর বিশ্বকাপ জিতেছে মেন ইন ব্লু। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টুর্নামেন্টে অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে রোহিত বাহিনী। আর এই বিশ্বকাপের আনন্দের মাঝেই বিষাদের সুর ভারতীয় ক্রিকেটে। কারণ বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহেলি এবং রবীন্দ্র জাদেজা।

বিরাট-রোহিত না থাকাটা কী বাড়তি চাপ? উত্তর দিলেন অধিনায়ক শুভমান

বিশ্বকাপের পরেই শুরু হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। ভারতীয় বোর্ড এই টুর্নামেন্টের জন্য এক ঝাঁক তরুণকে দলে নিয়েছে। এই দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। আর এই টুর্নামেন্ট থেকেই প্রশ্ন উঠেছে রোহিত, বিরাটদের জুতোই এবার পা গলাবে কারা।

এই প্রসঙ্গেই ভারতীয় অধিনায়ক গিল কে প্রশ্ন করা হয় মাঠে নামার আগে রোহিত বিরাট হীন দলে কিছুটা কি চাপে রয়েছেন তিনি? উত্তরে শুভমান বলেন, “আমরা কোন চাপ নিচ্ছি না। আমাদের প্রত্যাশা শুধু নিজেদের কাছেই। বাইরের কোন কিছুর থেকে নয় “।

বিরাট-রোহিত না থাকাটা কী বাড়তি চাপ? উত্তর দিলেন অধিনায়ক শুভমান

বিরাট-রোহিত না থাকাটা কী বাড়তি চাপ? উত্তর দিলেন অধিনায়ক শুভমান

ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে শুভমান জানান, “অনেকদিন পর ঘরে বিশ্বকাপ এসেছে। দীর্ঘ ১১ বছর পর ট্রফি জিতেছি। আমি খুব খুশি। আশা করি এরপরেও অনেক বিশ্বকাপ জিতবো আমরা “।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত