শ্রেয়স-ঈশানকে নিয়ে এবার মুখ খুললেন সৌরভ, কী বললেন প্রাক্তন বোর্ড সভাপতি

Sourav ganguly: শ্রেয়স কেন খেলছে না সেটা আমার কাছে সত্যিই খুব আশ্চর্যের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শ্রেয়স আইয়ার-ঈশান কিষানকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে এই বছর। আর সেই নিয়েই এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। আর বোর্ডের এই সিদ্ধান্তে তিনি খুশি। এই দুই ক্রিকেটার বোর্ডের নির্দেশ না মেনে রনজি না খেলায় বিস্মিত মহারাজ। এই বিষয় নিয়ে বলতে গিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন,

আরও পড়ুন: পঞ্চম টেস্টে দলে নেই বিরাট-রাহুল, ফিরলেন বুমরা, একনজরে ভারতীয় দল

ishan1

“আমার মনে হয় বোর্ড চায় ওরা রনজি খেলুক। শ্রেয়স কেন খেলছে না সেটা আমার কাছে সত্যিই খুব আশ্চর্যের। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সকলেরই প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত কারণ সেটাই ভারতীয় ক্রিকেটের ভিত। বোর্ড যেটা ঠিক বলে ভেবেছে সেটাই করেছে।”

ishan

অপরদিকে ঈশানকে নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেন, “ওর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা উচিত ছিল। দেশের সেরা প্রতিযোগিতা খেলবে না? ঈশান তরুণ ক্রিকেটার। ভারতের সব ধরনের দলে ছিল। আইপিএলে প্রচুর টাকার চুক্তি পেয়েছে।

শ্রেয়স-ঈশানকে নিয়ে এবার মুখ খুললেন সৌরভ, কী বললেন প্রাক্তন বোর্ড সভাপতি

sg

তার পরেও কেন রঞ্জি খেলবে না? ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের তো আরও বেশি করে এই ধরনের ক্রিকেট খেলা উচিত। আমি অবাক হয়েছিলাম ও না খেলায়”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন