পঞ্চম টেস্টে দলে নেই বিরাট-রাহুল, ফিরলেন বুমরা, একনজরে ভারতীয় দল

হায়দরাবাদে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। তার পরেই জানা যায় যে পেশিতে চোট লেগেছে তাঁর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর জয়ের হ্যাটট্রিক করে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। ৭ মার্চ থেকে ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ। পঞ্চম টেস্টে ভারতীয় দলে বিরাট কোহলির কামব্যাক হয় কিনা সেদিকেই নজর ছিল সকলের। বৃহস্পতিবার শেষ টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই।

আরও পড়ুন: কুণাল ঘোষ মুছলেন রাজনীতিবিদ পরিচয়, অভিমানের জের!

3

তবে শেষ টেস্টেও দলে ফিরছেন না বিরাট কোহলি। তাঁর সাথে দলে নেই কে এল রাহুলও। সুস্থ হতে পারেননি তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল দল রাহুলের উপর নজর রেখেছে। লন্ডনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে। যদি বাড়তি কোনও চিকিৎসা দরকার হয় সেটা রাহুলকে দেওয়া হবে।

2

হায়দরাবাদে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। তার পরেই জানা যায় যে পেশিতে চোট লেগেছে তাঁর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি।তবে ভারতের জন্য ভাল খবর যে শেষ টেস্টে দলে ফিরছেন যশপ্রীত বুমরা। রাঁচীতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। বদলে অভিষেক হয়েছিল আকাশ দীপের।

সেই টেস্টে ভাল বল করে ৩টি উইকেট নিয়েছিলেন আকাশ। এবার বুমরা দলে ফেরাতে দেখার বিষয় এটাই যে আকাশদীপ এই টেস্ট ম্যাচে সুযোগ পান কি না। রাঁচীতে মহম্মদ সিরাজের থেকে আকাশ বেশি ভাল বল করেছেন। তাই তাঁকে রেখে সিরাজকেও বসাতে পারে ম্যানেজমেন্ট। এবার এক নজরে দেখুন ভারতীয় দল।

পঞ্চম টেস্টে দলে নেই বিরাট-রাহুল, ফিরলেন বুমরা, একনজরে ভারতীয় দল

1

পঞ্চম টেস্টে ভারতীয় দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পটীদার, সরফরাজ় খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শ্রীকর ভরত, দেবদত্ত পড়িক্কল, অক্ষর পটেল, মুকেশ কুমার, আকাশ দীপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত