Rohit Sharma: গতবার মানসিক ভাবে দারুণ জায়গায় ছিলাম, সেটা আবার ফিরিয়ে আনতে চাইছি, বলছেন রোহিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেঙ্গালুরুতে শিবির শেষে শ্রীলঙ্কা রওনা হবে ভারতীয় দল। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর। তারপরই অধিনায়ক রোহিতের বড় পরীক্ষা। ২০০৭ সালেই ভারতীয় শিবিরে প্রবেশ রোহিত শর্মার। ধোনির নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। কিন্তু ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। আর এবার তিনি অধিনায়ক।

আরও পড়ুন: নর্থ-ইস্ট ম্যাচের আগে সাবধানী লাল-হলুদ কোচ, সেমি ফাইনাল নিয়ে কী বললেন কুয়াদ্রাত

আগামী দুটো মাস ভারতীয় টিমের কাছে খুব গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় টিম ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তার পর বদলে গিয়েছে অনেক কিছু। আইসিসি টুর্নামেন্টে ভারতের পর পর ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, তৈরি হয়েছে বিতর্ক। তাই এবার কি সব কিছু বদল দিতে পারবে ভারতীয় টিম? ৫ অক্টেবর শুরু বিশ্বকাপ। তার আগে কী বলছেন রোহিত?

26 13

সাংবাদিকদের দিক থেকে প্রশ্ন ছিল বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন আপনি? ভারতীয় টিমের ক্যাপ্টেনের কথায়, ‘নিজেকে কতটা রিল্যাক্সড রাখছি, সেটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ইতিবাচক বা নেতিবাচক বিষয়— যেগুলো অনেক সময় গুরুত্বপূর্ণ হয়, সেগুলো নিয়ে ভাবতে চাই না। সোজা কথায়, সব কিছু বন্ধ রাখতে চাইছি। এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে ২০১৯ সালেও গিয়েছিলাম।’ এর পরে তাঁর কাছে প্রশ্ন করা হয় গত বারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন ৫টা সেঞ্চুরি সহ ৬৪৮ রান করেছিলেন। এবার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন?

28 9

উত্তরে অধিনায়ক জানান, ‘গত বার মানসিক ভাবে দারুণ জায়গায় ছিলাম। প্রস্তুতিও চমৎকার নিয়েছিলাম। ওই ব্যাপারটা আবার ফিরিয়ে আনতে চাইছি। তার জন্য অবশ্য সময় রয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপে কী কী ঠিক করেছিলাম, সেটা ফিরিয়ে মনে করার চেষ্টা করছি।’ পরের প্রশ্ন ছিল বিশ্বকাপে বার্থ হল কি বিরাট কিছু বদলাবে?

গতবার মানসিক ভাবে দারুণ জায়গায় ছিলাম, সেটা আবার ফিরিয়ে আনতে চাইছি, বলছেন রোহিত

27 12

উত্তরে রোহিত বলেন, ‘সাফল্য কিংবা ব্যর্থতা দিয়ে একটা মানুষ রাতারাতি বদলায় না। আমার মনে হয় না, একটা ম্যাচ কিংবা একটা টুর্নামেন্টে জয় মানুষ হিসেবে আমাকে পাল্টে দিতে পারে। গত ১৬ বছরে আমি মানুষ হিসেবে যা ছিলাম, তাই আছি। মনে হয় না, নিজেকে বদলানোর কোনও দরকার আছে। ফোকাস থাকবে, আগামী দু’মাসে নিজের লক্ষ্যে কী ভাবে পৌঁছতে পারি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত