নজরবন্দি ব্যুরো: ডুরান্ড কাপের ইতিহাসে অন্যতম সফল দল ইস্টবেঙ্গল। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান ১৬ বার করে এই প্রতিযোগিতা জিতেছে। ইস্টবেঙ্গলে এখন ট্রফি খরা চলছে। দীর্ঘ দিন ট্রফি নেই। এ বার নতুন করে শুরু করেছে লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গল কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাতের নাম ঘোষণা হতেই সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন।
আরও পড়ুন: বাজির আড়ালে কি আসলে রমরমিয়ে তৈরি হত বোমা? সরেজমিনে তদন্তে দত্তপুকুরে NIA দল


কলকাতা লিগে ভালো পারফর্ম করছে তরুণ দল। নজর ছিল সিনিয়র দলের দিকে। কার্লেস দায়িত্ব নেন। ডুরান্ড কাপে প্রথম ম্যাচ থেকেই গ্যালারি লাল-হলুদে রঙিন করে তোলেন সমর্থকরা। ভারতীয় ফুটবলে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। ভারতীয় ফুটবল সম্পর্কে স্বচ্ছ ধারনা রয়েছে। তবে কলকাতার আবেগ তাঁর সাফল্যের খিদে যেন আরও বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে লাল-হলুদ ব্রিগেডের সামনে নর্থ-ইস্ট ইউনাইটেড। প্রতিপক্ষকে সমীহ করছেন লাল হলুদ কোচ। কুয়াদ্রাত বলছেন, “কোয়ার্টার ফাইনালে গোকুলামকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে হারানোর পরে আমরা সেমিফাইনালে পৌঁছেছি। আমাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত। ওদের দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যার ফলে দলটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের জন্য ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছি”।
নর্থ-ইস্ট ম্যাচের আগে সাবধানী লাল-হলুদ কোচ, সেমি ফাইনাল নিয়ে কী বললেন কুয়াদ্রাত



এবার ডুরান্ড কাপে ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকারে যাবে ম্যাচ। সেই কারণেই নর্থ ইস্টের মুখোমুখি হওয়ার আগে পেনাল্টি অনুশীলন করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এখন শুধু কালকের অপেক্ষা। পারবেন কি লাল হলুদ কোচ সমর্থকদের মনের আশা পূরণ করতে?








