Weather Updates: রাজ্যে দুর্যোগ, কয়েক ঘন্টার মধ্যে জেলায় জেলায় ঝড়-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগর থেকে কেরলে ভারতের মূল ভূখন্ডে ঢুকে পড়েছে বর্ষা। সময়ের আগেই বর্ষা এসে গেছে দেশে (Monsoon)। উত্তর পূর্ব ভারতে অসম, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে আর তিন থেকে চারদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে এই বর্ষাবরণের প্রস্তুতির মাঝে ঝমঝমিয়ে ভিজবে (Rain) কলকাতাও।

আরও পড়ুনঃ হার্দিক কি পরবর্তী ভারত অধিনায়ক? কি বললেন গাভাস্কর

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলের দিকে শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজ্যে দুর্যোগ, কয়েক ঘন্টার মধ্যে জেলায় জেলায় ঝড়-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে দুর্যোগ, কয়েক ঘন্টার মধ্যে জেলায় জেলায় ঝড়-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর অবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে এই ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা। রোদ উঠেছে, অস্বস্তিকর গরমও রয়েছে। কিন্তু মেঘলা আকাশ মাঝেমধ্যেই ঢেকে দিচ্ছে সূর্যকে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়েই আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বৃষ্টির পরিমাণ কমে যাবে মঙ্গলবার থেকে।

রাজ্যে দুর্যোগ, কয়েক ঘন্টার মধ্যে জেলায় জেলায় ঝড়-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে দুর্যোগ, কয়েক ঘন্টার মধ্যে জেলায় জেলায় ঝড়-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে দুর্যোগ, কয়েক ঘন্টার মধ্যে জেলায় জেলায় ঝড়-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ অন্যান্য জেলার চেয়ে বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। । মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই ফের একবার উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ।

অন্যদিকে, রবিবার ভারতের মূল ভূখণ্ড কেরালায় প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। জুন মাসের ২ বা ৩ তারিখের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে প্রবেশ করতে পারে বর্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত