শীত কি বিদায় নিচ্ছে? কুয়াশার দাপটে শুরু দিন, তবে রাজ্যে আর জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই

আগামী সাত দিনে রাজ্যে আর জাঁকিয়ে শীত নয়। সকালবেলা কুয়াশার দাপট, দিনের বেলায় শীত উধাও—এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীতের শেষ লগ্নে দাঁড়িয়ে রাজ্যবাসীর মনে প্রশ্ন—আর কি জাঁকিয়ে ঠান্ডা ফিরবে? স্পষ্ট উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাত দিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ—কোথাও তাপমাত্রার বড় ওঠানামার সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়ার মধ্যেই সকালবেলা কুয়াশাই হতে চলেছে প্রধান ভোগান্তির কারণ। দিনের বেলা শীত কার্যত উধাও হলেও, ভোর ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার সকালে দক্ষিণবঙ্গের তিন জেলা—দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট বেশি থাকবে। এই সব জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে, ফলে সকালের যানচলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন।

উত্তরবঙ্গেও কুয়াশার প্রভাব চোখে পড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দু’-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে ধীরে ধীরে কুয়াশার প্রভাব কমবে বলে ইঙ্গিত।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক কম, যদিও ভোরের দিকে হালকা ধোঁয়াশা থাকতে পারে।

তাপমাত্রার দিক থেকে রবিবার দক্ষিণবঙ্গে পারদ সামান্য কমেছে। কলকাতায় প্রায় ১২ দিন পর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। শহরের পারদ রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যদিও ফেব্রুয়ারির শুরু থেকেই ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। শীতের অনুভূতি থাকবে মূলত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, বেলা বাড়লেই শীত কার্যত বিদায় নেবে।

আলিপুরের পূর্বাভাস বলছে, আগামী এক সপ্তাহে তাপমাত্রা ১–২ ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে। আকাশ থাকবে পরিষ্কার, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশপাশে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত