ISRO: মহাকাশ নিয়ে গবেষণা করতে পাড়ি দিচ্ছে ইসরো! শিকে ছিঁড়ল ক্লাস নাইনের উপাসনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইসরোয় এবার মহাকাশ নিয়ে গবেষণা করার সুযোগ পেল নবম শ্রেণির এক কন্যা। সাধারনত ইসরোর ‘যুবিকা’ পরীক্ষার ভিত্তিতে সেখানে গবেষণা করার সুযোগ দেওয়া হয়। এবার এই সৌভাগ্য হল, সৌভাগ্য নয় বলাবাহুল্য নিজ যোগ্যতায় গৌড়বঙ্গ থেকে একমাত্র সুযোগ পেল উপাসনা। তার বাড়ি পতিরামে।

আরও পড়ুনঃ দু’দিন বাদেই বাগদান সারতে চলেছেন রাঘব-পরিণীতি! তাঁদের মধ্যে সম্পত্তির ফারাক কত জানেন?

ইসরোর এই ‘যুবিকা’ পরীক্ষার মাধ্যমে গোটা দেশের মধ্যে মোট ৩৫০ জন ডাক পেয়েছিল ইসরোতে। তার মধ্যে দুজন ছিল উত্তরবঙ্গ থেকে এবং পাঁচজন ছিল পশ্চিমবঙ্গ থেকে। উত্তরবঙ্গের ওই দুজনের মধ্যে রয়েছে উপাসনাও। উপাসনা দক্ষিণ দিনাজপুর জেলার মেয়ে। অন্যজন ছিল শিলিগুড়ি থেকে।

ISRO: মহাকাশযান নিয়ে গবেষণা করতে আজই ইসরো যাচ্ছে ক্লাস নাইনের উপাসনা

উপাসনা সবে মাত্র ক্লাস নাইনে পড়ে। ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেল উপাসনা। এর ফলে আগামী ১৪ মে থেকে ১৪ দিনের জন্য অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেশ সেন্টারে বিশেষ প্রশিক্ষণের ক্লাস শুরু হবে। সেই অনুষ্ঠানটির নাম ইয়ং সায়েন্টিস্ট।

মহাকাশ নিয়ে গবেষণা করতে পাড়ি দিচ্ছে ইসরো! মাত্র ক্লাস নাইনে পড়া উপাসনা 

isro tr

 

এই খবর টি আসা মাত্রই উপাসনার পরিবারের লোকজন আনন্দে আত্মহারা হয়ে গেছে। উপাসনা ও জানিয়েছে সে বিশাল খুশি হয়েছে। শুধুমাত্র তার পরিবার নয় তার পরিবারের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত মানুষ তাঁদের শুভকামনা জানিয়েছে। উপাসনা পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। আগামীতে মহাকাশ বিজ্ঞানী হতে চায় বলে জানিয়েছে উপাসনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত