নজরবন্দি ব্যুরোঃ ইতিমধ্যেই গুঞ্জন চলছে যে রাঘব-পরিণীতর বাগদান আর দুদিন পরেই। কিন্তু যদিও তাঁরা এখনও নিজের মুখে কিছু জানাননি। তবে এই মুহূর্তে বহুবার তাঁরা খবরের শিরোনামে উঠে এসেছে। তাঁদের নিয়ে জল্পনা তুঙ্গে। রাঘব-পরিণীতি দুজনেই তাঁদের জীবনে সু-প্রতিষ্ঠিত। তবে তাঁদের মধ্যে সম্পত্তির বিশাল ফের ফের।
আরও পড়ুনঃ রাজকীয় গোলাপের ক্ষীর! জেনে নিন এক অনবদ্য রেসিপি
তথ্য অনুযায়ী রাঘব-পরিণীতি সম্পর্ক তাঁদের ছাত্র জীবন থেকে। তাঁরা দুজনে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে একসঙ্গে পড়াশোনা করতেন। এরপর তাঁরা যে যার কেরিয়ার নিয়ে ব্যাস্ত হয়ে যায়। এবং দুজনে দুরকম পেশা বেছে নেন। কিন্তু তাঁদের বন্ধুত্ব ফিকে হয়না। তাঁদের বন্ধুত্ব আরও বেশী মধুর হয়। সেই বন্ধুত্বই ভালবাসায় পরিনত হল অবশেষে! যদিও নেটিজেনরা এটাই বলছে।
রাঘব একজন আপ নেতা এবং পেশায় তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তবে সম্প্রতি একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে রাঘব-পরিণীতি মোট সম্পত্তির ফারাক নিয়ে। তথ্য অনুযায়ী রাঘব এর মোট সম্পত্তির পরিমান প্রায় ৫০ লক্ষ। তার একটি মারুতি সুইফট ডিজায়ার। এবং রয়েছে মুদ্রায় ৪ লক্ষ ৯৫ হাজার মুল্যের ৯০ গ্রামের সোনা। বেশ সাদামাটা জীবনযাপন তার। এবং তার একটি অতি সাধারণ নিজস্ব বাড়ি রয়েছে তার বর্তমান বাজার মুল্য ৩০ লাখের কাছাকাছি।
দু’দিন বাদেই বাগদান সারতে চলেছেন রাঘব-পরিণীতি! তবে এখনও কুলুপ তাঁরা
অন্যদিকে পরিণীতি মোট সম্পত্তির পরিমান ৬০ কোটির ও বেশী। পাশাপাশি মুম্বাইতে তার একটি বিলাবহুল ফ্ল্যাট ও রয়েছে। এছাড়া পরিনিতির বর্তমান ব্রান্ড ভ্যালু প্রায় কোটির কাছাকাছি। এছাড়া তার রয়েছে বহু দামি দামি গাড়ি। যেমন- Audi A6, Jaguar XJL and Audi Q5, Jaguar XJL-।। এই সমস্ত গাড়িগুলির প্রত্যেকটিরই দাম লক্ষ্যাধিক।



