Milk: রাজকীয় গোলাপের ক্ষীর! জেনে নিন এক অনবদ্য রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্ষীর খেতে কে না ভালোবাসে। দুধ খেতে অনেকে ভালোবাসে না। বিশেষ করে বাচ্চারা। তাই দুধের পুষ্টি মেটান ক্ষীরে। ক্ষীর খেতে অতি সুস্বাদু। আর এর থেকে দুধের সমান পুষ্টি ও পাওয়া সম্ভব। আজ আপনাদের এমন এক রাজকীয় রেসিপির সঙ্গে পরিচয় করবো। যা রান্না করে আপনি আপনার প্রিয়জনদের মানভঞ্জন করতে পারবেন। জানুন সেই গোলাপের ক্ষীরের রেসিপি।

উপকরণ

দুধ
পেস্তা
গোলাপ ফুল
রোজ এসেন্স
চিনি

উৎসবে বাড়িতে বানিয়ে ফেলুন গোলাপের পায়েস

প্রণালী
প্রথমে একটা পাত্রে এক লিটার দুধ নিয়ে নিন। এরপর ওই দুধ একটা বড় পাত্রে বসিয়ে নিন। এরপর ওই দুধের মধ্যে কিছু পরিমাণে চিনি দিয়ে দিন। এবং ভালো করে জাল দিতে থাকুন। এরপর দুধ গুলো ক্রমাগত হাত দিয়ে নাড়তে থাকুন যতক্ষন পর্যন্ত না ঘন হচ্ছে। এরপর দেখতে পারবেন দুধের ঘনত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরপর দুধ ঘন হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণে গোলাপের এনেন্স মিশিয়ে নিন।

রাজকীয় গোলাপের ক্ষীর! জেনে নিন পদ্ধতি 

ভারতীয় ডায়েট, দুগ্ধজাত খাবারের পণ্য এবং ল্যাকটোজের গোপন উত্স

এরপর ওই পাত্রে অল্প পরিমাণে গোলাপী রঙের ফুড কালার মিশিয়ে নিন। এরপর যতক্ষণ না পর্যন্ত দুধ জমে ক্ষীর হচ্ছে ততক্ষণ নারিয়েই যাবেন। এরপর সম্পূর্ণ ক্ষীর টি একটি পাত্রে ঢেলে নিয়ে ওপর থেকে বাদাম এবং পেস্তা কুচি ছড়িয়ে দিন। এরপর ওপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে সার্ভ করে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন