10th সেপ্টেম্বর, 2026 (বৃহস্পতিবার) - 9:20 অপরাহ্ন
Home কলকাতা

ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় লকডাউনের ইঙ্গিত, দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান।

ব্যাপক করোনা সংক্রমনের সাথে বাড়ল মৃত্যু, ভোট বাংলায় লকডাউনের ইঙ্গিত।
ব্যাপক করোনা সংক্রমনের সাথে বাড়ল মৃত্যু, ভোট বাংলায় লকডাউনের ইঙ্গিত।

নজরবন্দি ব্যুরোঃ ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় ফের লকডাউনের ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসক-রা। গবেষকরা জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ যখন তখন আসতে পারে তাই সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বজায় রাখতে হবে। গতবছর এই সময় ঠিক একই গতিতে বৃদ্ধি পেয়েছিল করোনা সংক্রমণ। বছরের শেষ ভাগে মনে হয়েছিল নিয়ন্ত্রনে চলে এসেছে মারন ভাইরাস। কিন্তু সেই ধারণা যে কতটা ভুল তা প্রমাণিত হল সংক্রমণের সংখ্যায়। বৃহস্পতিবার বারবেলায় জানা গেলো ভয়াবহ রূপ নিতে চলেছে নতুন করোনা ভাইরাস।

আরও পড়ুনঃ অনুব্রতর ব্ল্যাকমেইল নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ

এই ভাইরাসের সংক্রমণ এতটাই যে ভারত বিশ্ব রেকর্ড ছুঁতে চলেছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারিতে ফের আগমন হয়েছিল দ্বিতীয় ঢেউ কিন্তু দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে। আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে। অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ। বিগত এক সপ্তাহ ধরে দেশে ৪০ হাজারে আক্রান্তের সংখ্যা সীমাবদ্ধ থাকলেও এবার পার ৫০ হাজারের গণ্ডিও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৭৬ জন। একদিনেই মৃত্যু হয়েছে ২৫১ জনের।

ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় ফের লকডাউনের ইঙ্গিত দিচ্ছে পরিসংখ্যান। এদিকে রাজ্যের হাতে গোনা জেলা বাদ দিয়ে সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। রাজ্যের ২৩ টি জেলার মধ্যে ২ টি জেলায় এদিন কোন সংক্রমন ধরা পড়েনি। জেলাগুলি হল ঝাড়গ্রাম এবং দক্ষিন দিনাজপুর। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতেও বেড়েছে সংক্রমন। ফের করোনা সংক্রমন বাড়তে শুরু করেছে রাজ্যে। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি।

আজকের ৫১৬ জন কে নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৩৮১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৯৫০ জন। এদিন বেড়েছে মৃত্যু সংখ্যাও। মৃত্যু সংখ্যায় রাজ্যকে ভোগাচ্ছিল কো-মর্বিডিটি! এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩১৬ জনের। মৃত ১০ হাজার ৩১৬ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন মাত্র ৪ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪৪ জন। আজকের ৩৪৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৬৮ হাজার ১১৫ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ২৩ হাজার ১৪ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৩৮ হাজার ৮৫ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৪৪ শতাংশ। রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৭.৫৫ শতাংশ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here