Weather Update: কোথায় ঘুর্ণিঝড় ‘অশনি’, আরও বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চৈত্রের শুরুতেই বাড়ছে গরম। বসন্তেই কার্যত নাস্তানাবুদ বঙ্গবাসী। তবে ঘুর্ণিঝড়ের প্রভাবে কী পড়বে বাংলায়। কোথায় ঘুর্ণিঝড় ‘অশনি’? তবে এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে৷

আরও পড়ুনঃ Pegasus: পেগাসাস কিনেছে মমতা! দাবী সিপি(আই)এম রাজ্য সম্পাদকের

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে ক্রমশ। ফলে অস্বস্তিও বাড়বে প্রবলবেগে। শুক্রবার কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিতে রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। শনিবারেও তেমনটাই থাকবে বলে পূর্বাভাস। ঘূর্ণিঝড় ‘অশনি’-র সতর্কতায় তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমাগত দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। শ্নিবার এই নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। রবিবার এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ঘুর্ণিঝড়টি। এরপর মায়ানমারের দিকে চলে যাবে তা। পশ্চিমবঙ্গে সেভাবে প্রভাব না পড়লেও উপকুলবর্তী এলাকায় থাকবে প্রভাব।

কোথায় ঘুর্ণিঝড় ‘অশনি’, বাংলায় বাড়ছে তাপমাত্রা 

কোথায় ঘুর্ণিঝড় 'অশনি', বাংলায় বাড়ছে তাপমাত্রা 
কোথায় ঘুর্ণিঝড় ‘অশনি’, বাংলায় বাড়ছে তাপমাত্রা 

বঙ্গোপসাগরের তিন দেশের উককূলে সতর্কতা জারি। তবে অশনির গতি বাংলাদেশের দিকেই বলে যাবতীয় গণনার ইঙ্গিত। মায়ানমারের উপকূলেও তাণ্ডব হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন