নজরবন্দি ব্যুরোঃ পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি কিনিনি। বিজেপি শাসিত রাজ্য কিনেছিল। বুধবার বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সিপি(আই)এমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবী,পেগাসাস কিনেছে মমতা!
আরও পড়ুনঃ Cyclone Ashani: কবে আসছে ঘুর্ণিঝড় ‘অশনী’? বাংলায় এর প্রভাব কী?
তিনি আরও বলেন, আজ নয়, চার বছর ধরে বলছি। হোয়াটঅ্য়াপকাণ্ডে যখন আমেরিকায় মামলা হয়েছিল তখন ঘটনাক্রমে পেগাসাস চলে এসেছিল। মামলায় যে তথ্য দিয়েছিল, তাতে সরকার এবং সরকারি এজেন্সি ছাড়া বিক্রি না করার কথা বলা হয়েছিল। ভারতে চার-পাঁচটি সংস্থাকে দেওয়ার কথা বলা হয়েছিল। একটি কেন্দ্রীয় সরকার, বাকিরা হল রাজ্য সরকার বা তার মনোনীত এজেন্সি। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে।
তাঁর সংযোজন, মমতা কিংবা মোদির আমলে সবাই নজরদারির মধ্যে রয়েছেন। আমিও নজরদারির মধ্যে রয়েছি। বিরোধী দলনেত্রী থাকার সময় তো মমতা চেঁচিয়ে এই কথাগুলো বলতেন। আমরা বলি না।
পেগাসাস কিনেছে মমতা! বিস্ফোরক মহম্মদ সেলিম

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি কিনিনি। বিজেপি শাসিত রাজ্য কিনেছিল। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের বাক স্বাধীনতার কথা ভেবেই তিনি পেগাসাস কিনতে চাননি। কিন্তু চন্দ্রবাবুর শাসনকালে অন্ধ্র পেগাসাস সফটওয়্যার কিনেছিল। মমতার কথায়, এখন সেই পেগাসাসের জন্যই আমার ফোন ট্যাপ করা হচ্ছে। কারও সঙ্গে কথাও বলা যাবে না।



