Cyclone Ashani: কবে আসছে ঘুর্ণিঝড় ‘অশনী’? বাংলায় এর প্রভাব কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমাগত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে ঘুর্ণিঝড় অশনী। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, এখনও অবধি ঘুর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ এবং মায়ানমারের দিকে রয়েছে। কবে আসছে ঘুর্ণিঝড় ‘অশনী’? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

আরও পড়ুনঃ Dilip Ghosh: মাদ্রাসাগুলো কি জন্য খোলা হয়েছে? শিক্ষক গ্রেফতারের পরেই সরব দিলীপ

এটি ভারতীয় পূর্ব উপকূল অনেকটাই দূরে রয়েছে। এর কোনও প্রভাব ভারতের মূল ভূখণ্ডের উপকূলে পড়বে না। আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিনে অনুযায়ী, ২৩ তারিখের পরিবর্তে ঘূর্ণিঝড়টি ২২ মার্চ সকালের দিকে বাংলাদেশ-উত্তর মায়ানমার উপকূলের কাছাকাছি পৌঁছাবে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এখনও পূর্ণ মাত্রায় নিম্নচাপে পরিণত হয়নি অশনি। ২০ মার্চের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনী। ২১ মার্চের মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

একেবারে আন্দামানের উপকূল ঘেঁষে বাংলাদেশ ও মায়ানমারের অভিমুখে রওনা হবে। এর প্রভাবে ভারতের আন্দামানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় প্রবেশ না করলেও ২৩ এবং ২৪ মার্চ, মেঘ এবং পূবালি হাওয়া রাজ্যে আসার সম্ভাবনা। যার জেরে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যার জেরে বদলাতে পারে আবহাওয়া।

কবে আসছে ঘুর্ণিঝড় ‘অশনী’? প্রভাব পড়বে উপকুলবর্তী এলাকায় 

কবে আসছে ঘুর্ণিঝড় 'অশনী'? প্রভাব পড়বে উপকুলবর্তী এলাকায় 
কবে আসছে ঘুর্ণিঝড় ‘অশনী’? প্রভাব পড়বে উপকুলবর্তী এলাকায়

এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প যুক্ত পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর