Weather Update: শীতের আমেজ কেটে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় ফের বৃষ্টির পূর্বাভাস। দুর্গা পুজোর সময় ঠান্ডা অনুভূত হলেও এখন হাওয়া আবারও গরম হয়ে উঠেছে। সকালের দিকে চড়া রোদ, ঝরছে ঘাম। শুক্রবার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: শীতের আমেজ উধাও! বাংলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারের মত শনিবারও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে। তবে ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দিনের বেলায় সূর্যের যে তাপ ভূপৃষ্ঠে পৌঁছায়, তা রাতে বিকরিত হয়। এদিকে রাতের আকাশে মেঘ ছেয়ে থাকলে তাপ নিম্ন বায়ুমন্ডল থেকে বেরিয়ে যেতে পারে না। যার কারণে গরম বাড়ে। এছাড়া আর্দ্রতাজনিত কারণেও গরম বাড়তে পারে।

শীতের আমেজ কেটে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

শনিবার (৪ নভেম্বর) উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পরিবর্তন হবে। এছাড়া, উত্তরের নীচের তিন জেলা দুই দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় হাওয়া গরম থাকবে।

শীতের আমেজ কেটে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

কলকাতায় ফের তাপমাত্রার পারদ চড়েছে। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ৭ নভেম্বরের পর থেকে তাপমাত্রা পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

শীতের আমেজ কেটে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

শীতের আমেজ কেটে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?
শীতের আমেজ কেটে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন