Weather Update: শীতের আমেজ উধাও! বাংলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অক্টোবর মাসের শেষের দিকে শীতের আমেজ শুরু হতেই স্বস্তির নিশ্বাস ফেলেছিল বঙ্গবাসী। মনে হয়েছিল, ভ্যাপসা গরমের দিন কাটিয়ে ঠান্ডা আবহাওয়া থাকবে। কিন্তু তা আর হচ্ছে কই? নভেম্বর শুরু হতেই দেখা যাচ্ছে অন্য ছবি। সকালের দিকে শীত শীত ভাব প্রায় উধাও। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দফতর। জেনে নিন আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে।

আরও পড়ুন: অকাল বৃষ্টির পূর্বাভাসের মাঝেই সুখবর! কবে থেকে বঙ্গে শীত? জানাল হাওয়া অফিস

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে বাংলায় হাওয়ায় মিশতে শুরু করেছে জলীয় বাষ্প। যে কারণে একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার তাপমাত্রার পারদ বাড়বে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

 শীতের আমেজ উধাও! বাংলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর

শুক্রবার ও শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। কোথাও কোথা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর।

 শীতের আমেজ উধাও! বাংলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যান্য জেলার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। ফের বাংলায় শীতের আমেজ ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শীতের আমেজ উধাও! বাংলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর

 শীতের আমেজ উধাও! বাংলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর
শীতের আমেজ উধাও! বাংলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর