নজরবন্দি ব্যুরো: নভেম্বর পড়লেও এখনও শীতের দেখা মেলেনি কলকাতায়। জেলায় দিকে হালকা শীত শীত ভাব থাকলেও কলকাতায় সারাদিনই অস্বস্তিকর গরম। আর এই মাঝেই অকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। পাশাপাশি তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তাহলে কি এখনই বঙ্গে শীতের দেখা মিলবে না? এমনটাই প্রশ্ন ঘুরছিল রাজ্যবাসীদের মনে।
আরও পড়ুন: Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে এবার ED-র হানা জ্যোতিপ্রিয়র হিসাব রক্ষকের বাড়িতে, চলছে জোর তল্লাশি


তবে এবার সকলের প্রশ্নের উত্তর দিতে আবহাওয়ার নয়া আপডেট দিল হাওয়া অফিস। কবে থেকে পড়বে শীত? বৃষ্টির দাপট কাটলেই? এপ্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব দিক থেকে বাতাস বইছে। তাছাড়াও ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। তবে আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ। যেহেতু আগামীকাল অর্থাৎ ৩ তারিখ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইকারণেই দিন ও রাতের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে।

হাওয়া অফিস জানিয়েছে, পূবালি হাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। যার জেরে আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। তাছাড়াও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আর এরপরেই অর্থাৎ বৃষ্টির পর মেঘ কেটে গেলেই আবারও তাপমাত্রা নামতে শুরু করবে।



অকাল বৃষ্টির পূর্বাভাসের মাঝেই সুখবর, কী জানাল হাওয়া অফিস
কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রাও কিছুটা বাড়বে। এক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। শুক্রবারের পাশাপাশি শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।









