Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে এবার ED-র হানা জ্যোতিপ্রিয়র হিসাব রক্ষকের বাড়িতে, চলছে জোর তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় বাংলা! দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমান। শুধু তাই নয়, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্নীতির সঙ্গে কতটা যোগ ছিল মন্ত্রীর? দুর্নীতির টাকায় প্রাক্তন খাদ্যমন্ত্রী কী কী করেছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: ‘দর্শনকে পাসওয়ার্ড, লগ ইন দিয়েছিলেন?’, ‘টাকার বিনিময় প্রশ্ন’ মামলায় মহুয়াকে প্রশ্ন এথিক্স কমিটির

এবার তদন্তের গতি বাড়াতে রেশন দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাব রক্ষকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার দুপুরেই মন্ত্রীর হিসাবরক্ষক (সিএ) শান্তনু ভট্টাচার্যের বাড়িতে পৌঁছেছেন আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগেও মন্ত্রীর দুই আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, তাঁদের ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

রেশন দুর্নীতিকাণ্ডে এবার ED-র হানা জ্যোতিপ্রিয়র হিসাব রক্ষকের বাড়িতে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে তদন্ত
রেশন দুর্নীতিকাণ্ডে এবার ED-র হানা জ্যোতিপ্রিয়র হিসাব রক্ষকের বাড়িতে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে তদন্ত

ইডি সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না মন্ত্রী হিসাবরক্ষক (সিএ) শান্তনু ভট্টাচার্যের। এমনকি গত সপ্তাহে মন্ত্রীর গ্রেফতারির আগেও তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। কিন্তু তখনও তাঁর সন্ধান না মেলায় নেতাজি নগরের আবাসনে সেদিন দীর্ঘ সময় অপেক্ষা করার পর সিল করে দেওয়া হয়েছিল তাঁর ফ্ল্যাটের দরজা। অবশেষে আজ, বৃহস্পতিবার ফিরেছেন শান্তনু। আর তিনি ফিরেই নিজে থেকে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।

WhatsApp Image 2023 11 02 at 4.47.52 PM

রেশন দুর্নীতিকাণ্ডে এবার ED-র হানা জ্যোতিপ্রিয়র হিসাব রক্ষকের বাড়িতে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে তদন্ত

সূত্রে মারফত জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ইডির তদন্তে উঠে এসেছে তিনটি সংস্থার নাম। যেগুলি হল, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেশিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেশিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। এই ভুয়ো সংস্থা গুলির মাধ্যমেই কোটি কোটি টাকার লেনদেন হত বলে দাবি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর পার্টনারশিপে থাকা সেই দুই সংস্থার ডামি ডিরেক্টরদের মধ্যে অন্যতম ছিলেন এই শান্তনু। তাই এবার শান্তনুকে জেরা করে দুর্নীতির রহস্য ফাঁস করতে চাইছে ইডি

রেশন দুর্নীতিকাণ্ডে এবার ED-র হানা জ্যোতিপ্রিয়র হিসাব রক্ষকের বাড়িতে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে তদন্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত