একের পর এক দুর্নীতিতে তোলপাড় বাংলা! কখনও শিক্ষক, কখনও গরুপাচার, কখনওবা কয়লা পাচারে। এখন রেশন দুর্নীতিও যুক্ত হয়েছে এই তালিকায়। শুধু তাই নয়, ইতিমধ্যেই বাংলার রেশন দুর্নীতিকাণ্ডে মিলেছে পশুখাদ্য কেলেঙ্কারির যোগও। এহেন পরিস্থিতিতে দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। আর এই দাবির জেরে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে।
রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় বাংলা। দুর্নীতি দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ব্যাকিবুর রহমান। শুধু তাই নয় দুর্নীতির রহস্য সমাধানে মন্ত্রী ঘনিষ্ঠদের একে একে তলবো করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর অন্যদিকে তদন্তের জেরে ইডির তদন্তকারী অফিসারদের হাতে এসেছে একটি মেরুন ডায়েরি।
বালুর চিকিৎসার বিষয়ে আপাতত কমান্ড হাসপাতালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। সেনার আবেদন খারিজ করে নয়া নির্দেশ দিল কলকাতা আদালত। ইডি হেফাজতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার বিষয়ে হাইকোর্ট জানিয়েছে, বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালেই। ফলে আর মন্ত্রীর চিকিৎসায় কোন বাধা রইল না।
ইডির নজরে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজাৎ দাস। ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে-ও অভিযোগ করেছিলেন, যা জানেন সব প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ। শুধু তাই নয়, এই অভিজিতের বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল মেরুন ডায়রি।
সব মিলিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। দল চুপ থাকলেও তবে এইবার বালুর গ্রেফতারিতে মুখ খুললেন বারাসত বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
রেশন দুর্নীতিতে তোলপাড় বাংলা। দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বকিবুর রহমান। এহেন পরিস্থিতিতে এবার ইডি-র নজর খাদ্য-দফতরের অফিসারদের উপর। দফতরের কোন কোন অফিসাররা বালুর ঘনিষ্ঠ ছিল তাদের তালিকে বানাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। বালুর আপ্ত সহায়কদের জিজ্ঞাসাবাদ করেই এই অফিসারদের নাম মিলছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।