Jyotipriya Mallick: ইডির হেফাজতে বন্দি বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ কলকাতা আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বালুর চিকিৎসার বিষয়ে আপাতত কমান্ড হাসপাতালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। সেনার আবেদন খারিজ করে নয়া নির্দেশ দিল কলকাতা আদালত। ইডি হেফাজতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার বিষয়ে হাইকোর্ট জানিয়েছে, বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালেই। ফলে আর মন্ত্রীর চিকিৎসায় কোন বাধা রইল না।

আরও পড়ুন: Mahua Moitra: ‘টাকার বিনিময় প্রশ্ন’ বিতর্কের জের, এথিক্স কমিটির ডাকে কাঁধে তিনটি ব্যাগ নিয়ে সংসদে পৌঁছলেন মহুয়া

প্রসঙ্গত, এর আগে সেনাবাহিনীর বাইরে অন্য কারও চিকিৎসায় আপত্তি তুলে বুধবার কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল কমান্ড হাসপাতাল। কারণ, সেনাবাহিনীর বাইরে কোনও সাধারণ নাগরিকের চিকিৎসা করতে চায় না কমান্ড হাসপাতাল। এপ্রসঙ্গে কমান্ড হাসপাতালের তরফে আইনজীবী অনামিকা পাণ্ডে জানিয়েছিলেন যে, “কমান্ড হাসপাতাল সেনার চিকিৎসার জন্য। কারণ, বাইরের রোগী এলে কর্তৃপক্ষের উপর বাড়তি চাপ পড়ে। তাই চিকিৎসায় সমস্যা হয়। তাই সেখানে সাধারণ নাগরিকদের যাতে ভর্তি করানো না হয়, সেই কারনেই এই মামলা।”

ইডির হেফাজতে বন্দি বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ আদালতের
ইডির হেফাজতে বন্দি বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ আদালতের

কিন্তু বৃহস্পতিবার আদালত কমান্ড হাসপাতালের আর্জি খারিজ করে যা নির্দেশ দিয়েছে, তাতে এবার থেকে ইডি হেফাজতে থাকা মন্ত্রীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে আসা যাবে। প্রয়োজনে তাঁর চিকিৎসার পরিষেবাও পাওয়া যাবে কমান্ড হাসপাতাল থেকেই। এপ্রসঙ্গে বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ জানিয়েছেন, “কমান্ডের আপত্তির ব্যাপারে ইডির বক্তব্য জানার পরেই বিষয়টি বিবেচনা করা হবে।”

ইডির হেফাজতে বন্দি বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ আদালতের

ইডির হেফাজতে বন্দি বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ আদালতের

উল্লেখ্য, এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এরপর বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। অবশেষে রেশন দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। মোট ৯৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ইডির হেফাজতে বন্দি বালুর চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ আদালতের

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত