Jyotipriya Mallick: ‘যে কেউই অভিযোগ জানাতে পারেন’, এবার বালুর আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইডির নজরে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজাৎ দাস। ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে-ও অভিযোগ করেছিলেন, যা জানেন সব প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ। শুধু তাই নয়, এই অভিজিতের বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল মেরুন ডায়রি।

আরও পড়ুন: SRK: ‘আপনাদের ভালবাসায় বেঁচে আছি’, জন্মদিনের সকালে ভক্তদের বার্তা শাহরুখের

কিন্তু নিজের ওপর ওঠা সমস্ত অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজাৎ দাস। তাঁর দাবি, “যে কেউই আমার নামে অভিযোগ করতে পারেন। তবে এর কোনও প্রমাণ নেই। তাই প্রমাণ ছাড়া এই সব অভিযোগ বৃথা।” তাহলে কি এবার বালুর আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ শুরু হল? সেই দিকেই নজর রয়েছে ওয়াকিবহল মহলের।

'যে কেউই অভিযোগ জানাতে পারেন', আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ
‘যে কেউই অভিযোগ জানাতে পারেন’, আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে বুধবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করা হয় বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে-কে। শুধু তাই নয়, অমিতেরও আলাদা ভাবে বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাছাড়াও বার বার ডাক পড়ছে মন্ত্রীর অফিসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে প্রাক্তন আপ্তসহায়কের।

'যে কেউই অভিযোগ জানাতে পারেন', আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ

‘যে কেউই অভিযোগ জানাতে পারেন’, আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ

উল্লেখ্য, এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এরপর বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। অবশেষে রেশন দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। মোট ৯৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

'যে কেউই অভিযোগ জানাতে পারেন', আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন