নজরবন্দি ব্যুরো: বলিউডের কিং খান শাহরুখ খানের জন্মদিন আজ। গতকাল রাত থেকেই মুম্বইয়ে মন্নতের বাইরে অভিনেতার অনুরাগীদের ভিড় দেখা গিয়েছে। প্রতি বছরের মত এবারও একপ্রকার প্রথার মতই মধ্যরাতে ভক্তদের উদ্দেশে হাত নাড়ালেন তিনি। আর সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও ভক্তদের জন্য একটি পোস্ট করলেন তিনি। লিখলেন, আপনাদের ভালবাসায় আপ্লুত।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে শাহরুখ লিখেছেন, ‘আপনারা এত রাতে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, এটা অবিশ্বাস্য। আমি নিছকই একজন অভিনেতা। আপনাদের সামান্য খুশী করতে পারলে আমার কাছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আপনাদের ভালবাসাতেই আমি বেঁচে আছি। আমাকে আপনাদের মনোরঞ্জন করার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে।’ শাহরুখের এই পোস্টের পরই খুশির জোয়ার অনুরাগীদের মধ্যে। অভিনেতার আগামী ছবি ‘ডাঙ্কি’ নিয়ে বড় আপডেট আসতে পারে আজ। ইতিমধ্যেই কৌতূহল ও উৎসাহের ঝড় বইছে।

বুধবার (১ নভেম্বর) রাতেই মন্নতের বাইরে পৌঁছে যান অগণিত ভক্ত। ঘড়ির কাটা ১২-র ঘর ছুঁতেই উপস্থিত হন শাহরুখ। পরনে ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে মন্নতের বাইরের রাস্তায় তখন গিজ গিজ করছে কেবল মানুষের মাথা। শাহরুখের জন্মদিনে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। প্রতি বছরের ২ নভেম্বরের দৃশ্যের কার্যত পুনরাবৃত্তি ঘটল এবারেও।



আসলে শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত বহু প্রতীক্ষিত ডাঙ্কি ছবির টিজার। জানা গিয়েছে, আজ বলিউড বাদশা ৫৮ বছর পূর্ণ করলেন তাই এই ছবির টিজারটিও ৫৮ সেকেন্ডের হবে। ‘পাঠান’, ‘জওয়ান’-এর দর্শকদের জন্য শাহরুখের এবারের উপহার ‘ডাঙ্কি’। একের পর এক ব্লক ব্লাস্টার ছবি নিয়ে হাজির কিং খান।
It’s unbelievable that so many of u come & wish me late at night. I am but a mere actor. Nothing makes me happier, than, the fact that I can entertain u a bit. I live in a dream of your love. Thank u for allowing me to entertain you all. C u in the morning…on the screen & off it
— Shah Rukh Khan (@iamsrk) November 1, 2023
‘আপনাদের ভালবাসায় বেঁচে আছি’, জন্মদিনের সকালে ভক্তদের বার্তা শাহরুখের








