Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কী বলছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে এখনও ঢোকেনি বর্ষা। কয়েকটি জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। স্বস্তির বৃষ্টি কবে? কী জানাল আবহাওয়া দফতর?

আরও পড়ুন: একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, চলবে তাপপ্রবাহও

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষা ঢুকেছে। চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির দেখা মিলেছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের জেরে পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ

আগামী বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। উল্লেখ্য, উত্তরবঙ্গে ৭ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে। তবে নানা প্রভাবের জেরে দেরিতে ঢুকছে বর্ষা। আজ থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ
উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ

আবহাওয়া দফতরের বিবৃতি অনুযায়ী, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বৃষ্টি হলেও জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ

উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ
উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত