Weather: আর হচ্ছে না বৃষ্টি, সপ্তাহ শেষে জমিয়ে পুজোর শপিং, কবে বিদায় নেবে বর্ষা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাগাতার বৃষ্টি থেকে সাময়িক মুক্তি। আর তাই পুজোর আগে উইকেন্ডে এবার জমিয়ে শপিং! বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে গরম। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন: বেহাল দশা বাংলার প্রাথমিক স্কুলের, মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে।আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে শনিবার থেকেই বদলাচ্ছে পরিস্থিতি। বৃষ্টি বিদায় নিচ্ছে। আগামী দু-তিনদিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

1 7

সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।কলকাতায় অবশ্য গরম কিছুটা বাড়বে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।

2 5

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ। অপর দিকে মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় রেখা লখনউ, নাগপুর, পুনে হয়ে আলিবাগ পর্যন্ত বিস্তৃত।

আর হচ্ছে না বৃষ্টি, সপ্তাহ শেষে জমিয়ে পুজোর শপিং, কবে বিদায় নেবে বর্ষা?

3 5

আগামী ২-৩ দিনে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নেবে আগামী ২-৩ দিনে। পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহের শুরুতে। সোম থেকে মঙ্গলবারের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্রিশগড় এবং তেলেঙ্গানা রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার সম্ভাবনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর