Sukanta Majumdar: বেহাল দশা বাংলার প্রাথমিক স্কুলের, মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেহাল দশা কালনার পৌরবিস প্রাথমিক বিদ্যালয়ের। ভেঙে পড়েছে স্কুলের রান্নাঘর। একটি মাত্র ঘরেই চলছে পঠনপাঠন। পরিস্থিতি এতটাই খারাপ যে, শিক্ষক-শিক্ষিকারাই পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করছেন। আর এই বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় সমালোচনা করেছেন। ঠিক কী বলেছেন সুকান্ত?

আরও পড়ুনঃ অবৈধ বাজি কারখানার আঁতুড়ঘর দত্তপুকুরে এবার ফাটল বোমা, জখম ৫

সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, “পশ্চিমবঙ্গে এখন শিক্ষার দাম চোকাতে হতে পারে কচিকাঁচাদের জীবন দিয়ে… কালনার পৌরবিস প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক-শিক্ষিকারা এতদিন ছাত্র-ছাত্রীদের স্কুলে না আসা নিয়ে বকতেন, এখন তাঁরাই তাদের জীবন বাঁচানোর জন্য স্কুলে আসতে মানা করছেন… ভেঙে পড়ছে বিদ্যালয়, ভেঙে পড়ছে বাংলার শিক্ষা ব্যবস্থা… প্রশাসন নির্লিপ্ত…ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়।”

বেহাল দশা বাংলার প্রাথমিক স্কুলের, মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত

জানা গিয়েছে, শতাব্দী প্রাচীন কালনার পৌরবিস প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টা থেকে পড়াশোনা শুরু হলেও তার আগে তিনটি অঙ্গনওয়াড়ি সেন্টার সেই স্কুলেই চলে। টালির চালের এই স্কুলে এখন অবশিষ্ট রয়েছে মাত্র একটি ঘর। কারণ, কিছুদিন আগে রান্নাঘরটি ভেঙে পড়েছে। ফলে, তিন খানা ওভেন সহ গোটা রান্নার ব্যবস্থা করা হয়েছে স্কুলেরই একটি ক্লাসরুমে। সেখানেই ক্লাস করে পড়ুয়ারা।

বেহাল দশা বাংলার প্রাথমিক স্কুলের, মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত

বেহাল দশা বাংলার প্রাথমিক স্কুলের, মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত

তাছাড়াও স্কুলের ঘরবাড়ির অবস্থা তথৈবচ। ভয় পাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। এই মুহূর্তে তাঁরা বাচ্চাদের স্কুলে আসতে বারণ করে দিয়েছেন। পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্কুল কর্তৃপক্ষ। রাঁধুনি স্বপ্না বিশ্বাস জানিয়েছেন, তাঁদের চোখের সামনে রান্নাঘর ভেঙে পড়েছিল। তাই তাঁরা এখন স্কুলেরই একটি ঘরকে রান্নাঘর হিসাবে ব্যবহার করে।

বেহাল দশা বাংলার প্রাথমিক স্কুলের, মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত
বেহাল দশা বাংলার প্রাথমিক স্কুলের, মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর