Duttapukur: অবৈধ বাজি কারখানার আঁতুড়ঘর দত্তপুকুরে এবার ফাটল বোমা, জখম ৫

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের একবার শিরোনামে দত্তপুকুর। আর সেই নামের সাথে আবারও জড়িয়ে গেল বোমা শব্দটি। দিন দুপুরে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দত্তপুকুরের কোটরা গ্রাম পঞ্চায়েতের খড়কি দক্ষিণপাড়া এলাকা। জখম হল ৫ জন নাবালক। তাঁদের ভর্তি করা হয়েছে ছোটজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চলছে চিকিৎসা। ঘটনাস্থলে হাজির দত্তপুকুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ দক্ষ অফিসারদের তদন্তে নিযুক্ত করুন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে নির্দেশ আদালতের

পুলিশ সূত্রে খবর, একটি বালতির মধ্যে বোমা ছিল। সেই বোমা নিয়ে কয়েক জন শিশু খেলতে শুরু করে। আচমকা একটি বোমার সুতলি খুলে যাওয়ায় এই বিস্ফোরণটি ঘটে। তাতেই জখম হয় পাঁচ জন নাবালক। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে নিয়ে যায় ছোটজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। নাবালকদের শরীরের বেশ কিছু অংশ বিস্ফোরণে পুড়ে গিয়েছে।

অবৈধ বাজি কারখানার আঁতুড়ঘর দত্তপুকুরে এবার ফাটল বোমা, জখম ৫ নাবালক

কিন্তু, এই এলাকায় বোমা এল কোথা থেকে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় বাজি বা বোমা তৈরি হয় বলে তাঁদের কাছে খবর নেই। তবে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

অবৈধ বাজি কারখানার আঁতুড়ঘর দত্তপুকুরে এবার ফাটল বোমা, জখম ৫ নাবালক

অবৈধ বাজি কারখানার আঁতুড়ঘর দত্তপুকুরে এবার ফাটল বোমা, জখম ৫ নাবালক

প্রসঙ্গত, গত ২৭শে অগস্ট দত্তপুকুর থানা এলাকারই মোচপোল গ্রামে অবৈধ বাজি কারখানায় একটি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। তাছাড়াও জখম হন অনেকে। এখনও চলছে সেই ঘটনার তদন্ত। আটক করা হয়েছে কয়েকজনকে। তাঁরাই এলাকায় অবৈধ ভাবে বাজি ব্যবসা চালাতেন। এলাকা থেকে হাজার হাজার কিলো বারুদ ও রাসায়নিক দ্রব্য উদ্ধার হয়েছে। এবার আবারও বোম ফাটল সেই দত্তপুকুরেই।

অবৈধ বাজি কারখানার আঁতুড়ঘর দত্তপুকুরে এবার ফাটল বোমা, জখম ৫ নাবালক
অবৈধ বাজি কারখানার আঁতুড়ঘর দত্তপুকুরে এবার ফাটল বোমা, জখম ৫ নাবালক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত