সপ্তাহের শেষেই জাঁকিয়ে পড়বে শীত! জানালো আবহাওয়া দপ্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের শেষেই জাঁকিয়ে পড়বে শীত! শীত প্রেমীদের জন্য খুব সুখবর। এবার জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে। আমাদের এই রাজ্যে প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত তেমন করে পরেনি।

আরও পড়ুনঃ চাকরির গ্যারান্টি কার্ড বিলি! বিজেপি-কে চম্বলের ডাকাত বলে আক্রমণ মমতার।

তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা অনেকটা কেটে গেলেও এখনও সম্পূর্ণ কুয়াশার থেকে মুক্তি মেলেনি। রোদের দেখা মিলেলও উত্তরে হাওয়ার দাপট এখনও নেই।

পশ্চিমবঙ্গবাসী বড়দিনের আগে সুখবর পেতে চলেছে। সপ্তাহান্তেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় শনি ও রবিবারে পারদ নামতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি।

সপ্তাহের শেষেই জাঁকিয়ে পড়বে শীত! জেলায় কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এরপর বড়দিনের প্রাক্কালে তাপমাত্রা শহরেও ১০ ডিগ্রি নামতে পারে। পশ্চিমবঙ্গবাসী যে শীতের জন্য এতদিন অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত