কারা পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে—তৃণমূলের ওপরেই কি আবারও আস্থা রাখলেন রাজ্যের মানুষ, নাকি অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও পদ্ম ফোটাতে চলেছে বিজেপি—এই প্রশ্নের উত্তর জানতে গোটা দেশের নজর এখন এ রাজ্যের ফলাফলের দিকে; ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হলেও দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন সেখানে ভোট বাতিল করেছে, ওই কেন্দ্রে পুনর্ভোট হবে ২১ মে এবং গণনা ২৪ মে, ফলে সোমবার ফলতা বাদে বাকি সব কেন্দ্রের ভোটগণনার লাইভ আপডেট তুলে ধরা হবে। ২৯৪টি আসনের মধ্যে আজ, ৪ই মে গণনা হবে ২৯৩ টি আসনে। কে এগিয়ে, কোন দল সরকার গঠনের দিকে এগোচ্ছে—এই মুহূর্তে প্রতিটি আপডেট বদলে দিতে পারে রাজনৈতিক সমীকরণ। তৃণমূল, বিজেপি, কংগ্রেস-বাম—কার দখলে যাবে নবান্ন? সেই সমস্ত লাইভ আপডেট, ট্রেন্ড ও ব্রেকিং তথ্য এক নজরে এই পেজে।
LIVE UPDATES: WB Election Results 2026
🕒 03:22 PM —২৯৩ টি আসনের গণনা চলছে। ১৯৩ টি আসনে এগিয়ে বিজেপি। ৯৬ টি আসনে এগিয়ে তৃণমূল। ১ টি আসনে এগিয়ে সিপিআইএম। ১টি আসনে এগিয়ে আইএসএফ। ১টি আসনে এগিয়ে কংগ্রেস। ৪ টি আসনে এগিয়ে অন্যান্যরা।
🕒 02:10 PM —২৯৩ টি আসনের গণনা চলছে। ১৯২ টি আসনে এগিয়ে বিজেপি। ৯৫ টি আসনে এগিয়ে তৃণমূল। ১ টি আসনে এগিয়ে সিপিআইএম। ২টি আসনে এগিয়ে আইএসএফ। ৪ টি আসনে এগিয়ে অন্যান্যরা।
🕒 01:30 PM —২৯৩ টি আসনের গণনা চলছে। ১৯১ টি আসনে এগিয়ে বিজেপি। ৯৭ টি আসনে এগিয়ে তৃণমূল। ১ টি আসনে এগিয়ে সিপিআইএম। ২টি আসনে এগিয়ে আইএসএফ। ২ টি আসনে এগিয়ে অন্যান্যরা।
🕒 12:13 PM —২৯৩ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ১৮৩ টি আসনে এগিয়ে বিজেপি। ১০২ টি আসনে এগিয়ে তৃণমূল। ২ টি আসনে এগিয়ে সিপিআইএম। ৬টি আসনে এগিয়ে অন্যান্যরা।
🕒 11:45 AM — ২৯১ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ১৭৯ টি আসনে এগিয়ে বিজেপি। ১০৭ টি আসনে এগিয়ে তৃণমূল। ১ টি আসনে এগিয়ে সিপিআইএম। ৪টি আসনে এগিয়ে অন্যান্যরা।
🕒 11:27 AM — ২৮৮ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ১১৭ টি আসনে এগিয়ে তৃণমূল। ১৬৫ টি আসনে এগিয়ে বিজেপি। ২ টি আসনে এগিয়ে সিপিআইএম। ৪টি আসনে এগিয়ে অন্যান্যরা।
🕒 11:20 AM — ২৮৮ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ১৩০ টি আসনে এগিয়ে তৃণমূল। ১৫২ টি আসনে এগিয়ে বিজেপি। ২ টি আসনে এগিয়ে সিপিআইএম। ৪টি আসনে এগিয়ে অন্যান্যরা।
🕒 10:27 AM — ১৯৭ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৯০ টি আসনে এগিয়ে তৃণমূল। ১০৪ টি আসনে এগিয়ে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস। ১ টি আসনে এগিয়ে সিপিআইএম। ১ টি আসনে এগিয়ে হুমায়ূন কবীর।
🕒 10:23 AM — ১৯৬ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৮৯ টি আসনে এগিয়ে তৃণমূল। ১০৪ টি আসনে এগিয়ে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস। ১ টি আসনে এগিয়ে সিপিআইএম। ১ টি আসনে এগিয়ে হুমায়ূন কবীর।
🕒 10:09 AM — ১৭৮ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৮১ টি আসনে এগিয়ে তৃণমূল। ৯৩ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস। ২ টি আসনে এগিয়ে সিপিআইএম।
🕒 10:05 AM — ১৭৮ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৮১ টি আসনে এগিয়ে তৃণমূল। ৯৩ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস। ২ টি আসনে এগিয়ে সিপিআইএম।
🕒 09:52 AM — দিনহাটার প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী অজয় রায় ১৬৪৭ ভোটে এগিয়ে। মাথাভাঙায় এগিয়ে নিশীথ প্রামানিক।
🕒 09:45 AM — ১৪৮ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৬৯ টি আসনে এগিয়ে তৃণমূল। ৭৬ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস। ১ টি আসনে এগিয়ে সিপিআইএম
🕒 09:42 AM — ডোমকলে এগিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান (রানা)
🕒 09:39 AM — কসবা আসনে তৃণমূল প্রার্থী জাভেদ খান প্রথম রাউন্ডের শেষে ৮৪১৩ ভোটে এগিয়ে।
🕒 09:36 AM — নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রথম রাউন্ডের শেষে ৩১০০ ভোটে এগিয়ে। ১২৭০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার কেন্দ্র খড়গপুর সদর।
🕒 09:35 AM — ১৪২ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৬৪ টি আসনে এগিয়ে তৃণমূল। ৭৬ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস।
🕒 09:09 AM — ১৩৪ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৫৯ টি আসনে এগিয়ে তৃণমূল। ৭৩ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস।
🕒 09:00 AM — ১৩০ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৫৮ টি আসনে এগিয়ে তৃণমূল। ৭০ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস।
🕒 08:58 AM — রাসবিহারী আসনে বিজেপি প্রার্থী স্বপণ দাশগুপ্ত এগিয়ে। ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালা পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী এগিয়ে। খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
🕒 08:47 AM — ১২৭ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৫৮ টি আসনে এগিয়ে তৃণমূল। ৬৭ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস।
🕒 08:39 AM — ১২২ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৫৭ টি আসনে এগিয়ে তৃণমূল। ৬৩ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস।
🕒 08:33 AM — ১১৭ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৫৫ টি আসনে এগিয়ে তৃণমূল। ৬০ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস। দিনহাটায় এগিয়ে গেলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহ।
🕒 08:25 AM — ১০৭ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ৫১ টি আসনে এগিয়ে তৃণমূল। ৫৪ টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস।
🕒 08:20 AM — ৪৪ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ২৩টি আসনে এগিয়ে বিজেপি, ২১টি আসনে এগিয়ে তৃণমূল।
🕒 08:18 AM — ২৪ টি আসনের ট্রেইন্ড সামনে এল। ১৩টি আসনে এগিয়ে বিজেপি, ১১টি আসনে এগিয়ে তৃণমূল।
🕒 08:15 AM — ১১ টি আসনের ট্রেইন্ড সামলনে এল। ৫টি আসনে এগিয়ে বিজেপি, ৬টি আসনে এগিয়ে তৃণমূল।
🕒 08:07 AM — পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়ে গেল। এখনও কোন ট্রেইন্ড সামনে আসেনি।
🕒 07:57 AM — বনগাঁর স্বরূপনগরে গণনাকেন্দ্রে তৃণমূল প্রার্থী এবং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ।
🕒 07:30 AM — প্রস্তুতি সম্পন্ন, গননার টেবিল প্রস্তুত। রাজ্যের ৭৭টি কাউন্টিং হলে শুরু হচ্ছে ভোট গননার কাজ। ব্যাপক নিরাপত্তা কমিশনের।
[wb_live]



