চাকরির গ্যারান্টি কার্ড বিলি! বিজেপি-কে চম্বলের ডাকাত বলে আক্রমণ মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরির গ্যারান্টি কার্ড বিলি! বিজেপি-কে চম্বলের ডাকাত বলে আক্রমণ মমতার। অনেক রকম ভোট প্রতিশ্রুতি দেখা যায় কিন্তু গ্যারান্টি কার্ড? তাও আবার চাকুরির! বঙ্গের ভোটকে পাখির চোখ করে বেকারদের মন জিততে এমনি উদ্যোগ নিয়েছে বিজেপি। রাজ্যে শিক্ষক নিয়োগ, গ্রুপ ডি সহ একাধিক ক্ষেত্রে গত কয়েক বছর ধরে চাকরিপ্রার্থীদের আন্দোলন নজর কেড়েছে। সেই সব চাকরিপ্রার্থীকে গেরুয়া ছাতার তলায় আনাই লক্ষ্য বিজেপি-র। আর আজ সেই চাকরির গ্যারান্টি কার্ডকে সামনে রেখেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ অমিত শাহের হাত ধরে শনিবার বিজেপি-তে অভিষেক শুভেন্দু অধিকারীর।

চাকরির গ্যারান্টি কার্ড বিলি! বিজেপি-র এই প্রতিশ্রুতি নিয়ে, মমতা বন্দোপাধ্যায় বলেন, “কেন্দ্র বেকারের সংখ্যা ৪০% বাড়িয়েছে ৷ বলেছিল ক্ষমতায় এলে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, কেউ পেয়েছেন?” চাকরির গ্যারান্টি নিয়ে তিনি বলেন, ‘বিজেপির প্রতিশ্রুতি মানে তো প্রতারণা। চাকরির নোটিফিকেশন জারির পরেও ভোঁভা, কিছুই নেই! বলেছিল বছরে ২ কোটি চাকরি দেব, দিয়েছে? আর বাংলায় এখন ফর্ম ফিলাপ করাচ্ছে, আর ভোটের পর তারপর হাওয়া! কেন্দ্র বেকারের সংখ্যা ৪০% বাড়িয়েছে ৷ বলেছিল ক্ষমতায় এলে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, কেউ পেয়েছেন? শুধু উল্টোপাল্টা কথা বলার জন্য আছে এরা। বিজেপির উদ্দেশ্য বাংলাকে গুজরাত বানানো ৷ আমরা বাংলাকে গুজরাত বানাতে দেব না ৷ জাতীয় সংগীত পালটে দেখাক ৷ বাড়ির মহিলারাই উলটে দেবে বিজেপিকে ৷’

এদিন একাধিক ইস্যুতে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়, তিনি বলেন, ‘‘সবথেকে বড় চোর বিজেপি ৷ সব চম্বলের বড় বড় ডাকাতরা আসছে ৷ হিন্দু নয়, কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি। মানুষে-মানুষে ভাগাভাগি করাই ওদের কাজ।’’ মমতা বন্দোপাধ্যায়, ‘সবথেকে বড় চোর’ বলে আক্রমণ করেন বিজেপি-কে।  তিনি বলেন, ‘‘সবথেকে বড় চোর বিজেপি ৷ সব চম্বলের বড় বড় ডাকাতরা আসছে ৷ হিন্দু নয়, কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি। মানুষে-মানুষে ভাগাভাগি করাই ওদের কাজ।’’

বিজেপি সূত্র জানিয়েছে আপাতত ৭৫ লক্ষ প্রতিশ্রুতি কার্ড বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসেব অনুযায়ী একটি চাকরি সমান পরিবারের কমপক্ষে ৪ টি ভোট অর্থাৎ ৭৫ লক্ষ যুবক যুবতীকে প্রতিশ্রুতির কার্ড দিলে তাঁর মধ্যে থেকে যদি ১০ শতাংশও বিজেপিকে ভোট দেয় তাহলে ৩০ লক্ষ্য ভোট আসবে বিজেপি-র ঝুলিতে, যা ফারাক গড়ে দেবে নির্বাচনে।

যদিও কিভাবে, কোন সেক্টরে কেম্ন বেতন বা কোন যোগ্যতায় চাকুরি তাঁর কিছুই বলা হয়নি। আপাতত প্রতিশ্রুতি-র কার্ড নিয়ে অপেক্ষা করতে হবে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার জন্যে। তাঁরপরেই হবে চাকুরি! রবিবারই প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়েছে। আজ হেস্টিংস নির্বাচনী কার্যালয়ে চাকরি প্রতিশ্রুতি কার্ড বিতরণ শুরু হল। মোট ৭৫লক্ষ যুবককে চাকরির প্রতিশ্রুতি কার্ড দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত