অমিত শাহের হাত ধরে শনিবার বিজেপি-তে অভিষেক শুভেন্দু অধিকারীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অমিত শাহের হাত ধরে শনিবার বিজেপি-তে অভিষেক শুভেন্দু অধিকারীর। শনিবার বিজেপিতে যোগদান করতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী! ঘনিষ্ঠমহল সূত্রে তেমনই খবর মিলেছে। জানা গিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। এরপর শনিবার নিজের গড়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন। যদিও শুভেন্দু অধিকারীর তরফে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আরো পড়ুনঃ ফেব্রুয়ারিতে হতে পারে পুরভোট! সুপ্রিম কোর্টে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন ও রাজ্য

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে বিস্তর জল্পনা।দলের শীর্ষ নেতৃত্বে থাকা কয়েকজনের প্রতি ক্ষোভ রয়েছে শুভেন্দুর। যা নিয়ে প্রকাশ্য সভাতেও নিজের মতামত জানিয়েছেন তিনি।কয়েকমাস দলের ব্যানার ছাড়াই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। একাধিক জেলায় পড়েছে ‘দাদার অনুগামী’ লেখা ব্যানার।তৃণমূলের বেশ কিছু নেতাও শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলেছেন। এতকিছুর পরেও তৃণমূল দলের প্রতি ক্ষোভ কমেনি শুভেন্দুর।

অমিত শাহের হাত ধরে আগামী শনিবারই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এদিকে, কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর শুভেন্দু অধিকারীর জন্যে Y+ সেকিওরিটির ব্যাবস্থা করা হয়েছে। সাথে দেওয়া হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি। উল্লেখ্য বিষয় হল,  রাজ্যের তিনটি দফতরের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু এর আগে ‘জেড প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজ্যের তরফে। কিন্তু কিছুদিন আগে সেই নিরাপত্তা ছেড়ে দেন তিনি।

কার্যত তৃনমূলের সাথে সমস্ত রকম সম্পর্ক চুকিয়ে দেওয়া শুভেন্দু যদিও এখনও খাতায় কলমে নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। কিন্তু বিজেপি সূত্রে খবর আগামী বিধানসভা নির্বাচনে দিদির বদলা দাদা অর্থাৎ মমতা বন্দোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকারী কে মাঠে নামাতে তৎপর বিজেপি। সূত্র জানাচ্ছে ১৭ জন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল ছাড়তে চলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন