ফেব্রুয়ারিতে হতে পারে পুরভোট! সুপ্রিম কোর্টে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন ও রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ফেব্রুয়ারিতে হতে পারে পুরভোট! আগামী বছর ফেব্রুয়ারীর তৃতীয় সপ্তাহেতেই পুরসভার নির্বাচন করা যেতে পারে বলে সুপ্রিম কোর্টের দারস্ত হয়ে হাতে সময় নিতে পারে রাজ্যসরকার। করোনা পরিস্থিতিতে রাজ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে মোট ১১০ টি পুরসভার। ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে এমনটাই জানাতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ “জেএমবি জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল” ফের বেনজির আক্রমন বিজেপি সভাপতির।

সূত্রে খবর, কোর্টের প্রশাসক বসিয়ে দেওয়ার ঝুঁকি এড়াতে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের আলোচনা শেষে এমনই প্রস্তাব দিতে চলেছে রাজ্য। এবিষয়ে, রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষকর্তা এদিন জানান, “করোনা অতিমারীর পরিস্থিতির ভয়াবহতা ব্যাখ্যা করে সুপ্রিম কোর্টে শুনানিতে শুধুমাত্র কলকাতার ভোট করা যেতে পারে বলে হলফনামা দিয়ে জানানো হবে।”

যদিও এবিষয়ে পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানান, “ শীর্ষ আদালতে বিচারাধীন মামলা নিয়ে কোনও মন্তব্য করা যাবে না।” এছাড়াও, রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “আনুষ্ঠানিকভাবে না জানালেও যতদূর বুঝতে পারছি এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আরও ৪ থেকে ৬ সপ্তাহ সময় হাতে রাখতে চায় রাজ্য সরকার।

ফেব্রুয়ারিতে হতে পারে পুরভোট! কিন্তু জেলার মেয়াদ উত্তীর্ণ বাকি পুরসভাগুলির ভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার।” কলকাতা পুরসভার কাউন্সিলর এবং পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম চাইছেন, এখনই পুরভোট হোক। তবে ভোটকুশলী প্রশান্ত কিশোর থেকে শুরু করে অধিকাংশ বিধায়কেরা চাইছেন না বিধানসভার আগে পুরভোট হোক। তাই শীর্ষ আদালতের কাছে এবার ‘মধ্যমপন্থা’র ফর্মূলা দিয়ে ফেব্রুয়ারিতে কলকাতায় পুরভোট করা যেতে পারে বলে জানানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত