“জেএমবি জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল” ফের বেনজির আক্রমন বিজেপি সভাপতির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “জেএমবি জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল” ফের বেনজির আক্রমন বিজেপি সভাপতির। রাজ্য রাজনীতি এখন বেলাগাম মন্তব্য এবং নজিরবিহীন ব্যাক্তিগত আক্রমনের আঁতুড়ঘর হয়ে উঠছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই পারস্পরিক কাদা ছোড়াছুড়ি আরও তীব্র হয়ে উঠছে। বেনজির মন্তব্যের অন্যতম অগ্রণী হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ।

আরও পড়ুনঃফের মধ্যবিত্তদের হেঁসেলে টান, চলতি মাসে পরপর দু’বার দাম বাড়ল রান্নার গ্যাসের।

একের পর এক মন্তব্যে তিনি বেশিরভাগ সময়েই খবরে থাকেন। সেই ধারা বজায় রেখে ফের বিতর্কিত ভাবে আক্রমন করে বসলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। উত্তরবঙ্গের মালদহে ‘চায়ে পে চর্চা’ নামক একটি সভা থেকে তিনি বলেন “জেএমবি জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল”। যে মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শাসকদল। নিন্দায় সরব হয়েছে বিরোধী দল্গুলিও। প্রসঙ্গত কিছুদিন আগেই বীরভূমে পাইকর এলাকা থেকে জেএমবি জঙ্গি সন্দেহে  নাজিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোস।

ধৃতের মোবাইলে মিলেছে প্রোটেকটিভ চ্যাট! সেই চ্যাট ডিকোড করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সন্দেহভাজন ওই জঙ্গির সঙ্গে কাদের যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা চলছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের হাতে এসেছে একটি অভিন্ন ম্যাপও। একদিকে পশ্চিমবঙ্গ, আর অন্যদিকে বাংলাদেশের ম্যাপ মিলিয়ে সেই অভিন্ন ম্যাপ তৈরি করা হয়েছে। মঙ্গলবারের মালদহ সভা থেকে তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির জেরে সারাদেশ জঙ্গিমুক্ত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে। কেন্দ্রীয় সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ থেকে লক্ষ রোহিঙ্গা আসছে। তাদের আশ্রয় দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার চায়, এই জেএমবি জঙ্গিরা এখানে আসুক, উৎপাত করুক, ভয়ের পরিবেশ তৈরি করুক। তারা তৃণমূল-কে জেতাবে।’

দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর পাল্টা দাবি, ‘সীমান্ত রক্ষা করা ও কাঁটাতারের বেড়া দিয়ে কেন্দ্রীয় সরকারের কাজ। এক্ষেত্রে রাজ্যের কিছু করার নেই। বাংলাদেশি জঙ্গি ও রোহিঙ্গাদের কথা বলে সাম্প্রদায়িক বিভেদ ও  আতঙ্কের পরিবেশ তৈরির করার চেষ্টা করছেন দিলীপবাবু। ভোটের আগে আবহাওয়ার বিষাক্ত করে তুলছেন।’

“জেএমবি জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল” ফের বেনজির আক্রমন বিজেপি সভাপতির। এছারা সিপিএম নেতা মহম্মদ সেলিম একে ‘দায়িত্বজ্ঞানহীন উবাচ’ আখ্যা দিয়ে বলেন ‘মিথ্যাচারের রাজনীতি করছে বিজেপি। বাংলাদেশের কথা বলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। দিলীপ ঘোষ রাজনৈতিক নেতা নাকি গুন্ডা!’ বেনজির আক্রমন এবং বেলাগাম মন্তব্য এখন বিধানসভা ভোটের আগে রোজকার ব্যাপারে দাঁড়িয়েছে। ভোট যত কাছে আসবে তা যে আরও বাড়বে তা বলাই যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন