ফের মধ্যবিত্তদের হেঁসেলে টান, চলতি মাসে পরপর দু’বার দাম বাড়ল রান্নার গ্যাসের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের মধ্যবিত্তদের হেঁসেলে টানকরোনাকালে আর্থিক সঙ্কটের মধ্যেও আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। এইনিয়ে চলতি মাসেই পর পর দুবার রান্নার গ্যাসের দাম একলাফে ৫০ টাকা করে বাড়ল। বাজারে একেই আনাজের দাম আগুন। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দামও। তাই স্বভাবতই হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা।

আরও পড়ুনঃ জানুয়ারি ২০২১ থেকে কার্যকর; মহার্ঘ্যভাতার বিজ্ঞপ্তি জারি নবান্নের।

ফের মধ্যবিত্তদের হেঁসেলে টান । রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জানিয়েছে, কলকাতায় আজ থেকে ১৪.২ কেজি রান্নার সিলিন্ডারের দাম বাড়ছে আরও ৫০ টাকা। এর আগে চলতি মাসের ২ তারিখে বেড়েছিল ৫০ টাকা। অর্থাৎ, দু’দফায় মোট ১০০ টাকা দাম বেড়ে এ বার থেকে ভর্তুকিহীন সিলিন্ডার  দাম ৭২০.৫০ টাকায় দাঁড়াল। ১৯ কেজির দামও আজ ফের ৩৬ টাকা বেড়েছে। দু’দফায় মোট ৯১.৫০ টাকা। সুতরাং, ১৯ কেজি রান্নার সিলিন্ডারের দাম বেড়ে এবার হল ১৩৮৭.৫০ টাকা।

আরও পড়ুনঃ ফের ই-পাস নিয়ে নতুন ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের, সুবিধা হবে যাত্রীদের।

ফের মধ্যবিত্তদের হেঁসেলে টান। কিন্তু করোনা আবহে যখন দেশজুড়ে আর্থিক সঙ্কট, তখনই মধ্যবিত্তদের হেঁসেলে কেন চাপ বাড়াচ্ছেন মোদি সরকার। নিয়মানুযায়ী প্রতি মাসের শেষ দিনে তেল সংস্থাগুলি পরের মাসের রান্নার গ্যাসের দাম জানায় ডিস্ট্রিবিউটরদের। সেই অনুযায়ী গত ৩০ শে নভেম্বর সংস্থাগুলি জানায়, ডিসেম্বরে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বাড়লেও, ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস একই থাকবে (৬২০.৫০ টাকা)। কিন্তু দিন দুয়েক বাদে রাত ২টোর পরে আচমকাই ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছয় তাদের বার্তা, ৫০ টাকা বেড়ে কলকাতায় নতুন দাম হচ্ছে ৬৭০.৫০ টাকা। এই অবস্থায় সিলিন্ডারের দাম বাড়লেও কেন্দ্র তাঁদের প্রাপ্য ভর্তুকির পরিমাণ কিন্তু একই রেখেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন