নজরবন্দি ব্যুরোঃ ফের ই-পাস নিয়ে নতুন ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এবার সপ্তাহের সোম থেকে শনিবার দিনের নির্দিষ্ট সময়ে লাগবে ই-পাস। জানানো হয়েছে, সকাল ৮ঃ৩০ থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত মেট্রো রেলে যাত্রা করা যাবে না ই-পাস ছাড়া।
আরও পড়ুনঃ তিনদিনের সফরে উত্তরবঙ্গ যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর।


দিনের অন্য সময়ে লাগবে না ই-পাস। করোনা আবহের মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই এবার অফিস টাইম ছাড়া অন্য সময়ে আর ই-পাস লাগবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। তবে মেট্রো যাত্রা করতে অবশ্যই ব্যবহার করতে হবে স্মাট কার্ড। পাশাপাশি আজ থেকে বাড়ছে মেট্রো রেলের সংখ্যাও।
ফের ই-পাস নিয়ে নতুন ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। এদিন থেকে ২০৪টির জায়গায় ২১৬টি মেট্রো চলবে শহরে। আপ ও ডাউনে চলবে ১০৮টি মেট্রো। প্রতিদিন সকাল ১১টা থেকে ৫টার মধ্যে চলবে বাড়তি ১২টি মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, সম্প্রতি যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১লাখ ১০ হাজার অতিক্রম করে গিয়েছে। সেই কারণে বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা।








