নজরবন্দি ব্যুরোঃ তিনদিনের সফরে উত্তরবঙ্গ যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর। তিনদিনের সফরে আজ , সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিকেলে বাগডোগরা থেকে হেলিকপ্টার থেকে জলপাইগুড়ি পৌঁছবেন তিনি। রাতে জলপাইগুড়িতেই থাকবেন। মঙ্গলবার শহরের এবিপিসি অর্থাৎ অরবিন্দ ব্যায়ামগার পাঠাগার ও ক্লাব ময়দানে সভা রয়েছে তাঁর।
আরও পড়ুনঃ রাজ্যের জন্যেই মেলেনি স্মার্ট সিটির টাকা, ফিরহাদকে তোপ পুর প্রশাসকের।


এই সভায় জলপাইগুঁড়ি ও আলিপুরদুয়ারের কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর সফরের খবর পেতেই এই দুজায়গায় হেলিপ্যাড তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর জলপাইগুঁড়ি সফরকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। দফায় দফায় বৈঠক করছেন পুলিশ প্রশাসন এবং পুরসভার কর্তারা। এবিপিসি ময়দানে প্রচুর মানুষের ভিড় হতে পারে বলে ভাবা হচ্ছে।
তাই যানজট এড়াতে বিশেষ পুলিশী ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, সভামঞ্চ থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সভা শেষ করে কোচবিহারে পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী।
তিনদিনের সফরে উত্তরবঙ্গ যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর। রাতে সার্কিট হাউসে থাকার কথা তাঁর। এরপর বুধবার রাসমেলা ময়দানে কর্মীসভা রয়েছে তাঁর। বুধবারই সভা শেষে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। তাই কোনও ফাঁক রাখতে চান না মুখ্যমন্ত্রী। বিজেপিকে এক ইঞ্চিও ছাড়তে নারাজ তৃণমূল। তবে বিহারের পর এরাজ্যকে নিজের মুঠোয় আনতে তৎপর বিজেপিও।


দক্ষিণ দিনাজপুরে দিলীপ ঘোষের সভা থেকে তিনি দাবি করেন,’ উত্তরবঙ্গে বিজেপিই জিতবে’। অন্যদিকে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে পাথরপ্রতিমার উদ্দেশ্য যাত্রা করেন মুকুল রায়। ডায়মন্ডহারবারের হামলার পর, আজ বিজয়বর্গীয়র জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।







