রাজ্যের জন্যেই মেলেনি স্মার্ট সিটির টাকা, ফিরহাদকে তোপ পুর প্রশাসকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের জন্যেই মেলেনি স্মার্ট সিটির টাকা। এবার আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির চিঠি ঘিরে অস্বস্তি বাড়ল ঘাসফুল শিবিরে। কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত আসানসোল পুরনিগম এমনটাই অভিযোগ আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুনঃ খুলে দেওয়া হল রাইস টিউব, কালই বাড়ি ফিরছেন বুদ্ধবাবু।

রাজ্যের জন্যেই মেলেনি কেন্দ্রের স্মার্ট সিটির টাকা, এমনকি, এদিন সেই টাকা রাজ্য দেবে বলে প্রতিশ্রুতি দিলেও তা এখনও পর্যন্ত পূরণ করা হয়নি বলে অভিযোগ তাঁর। আর সেই অভিযোগ চিঠি লিখে নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে জানিয়েছেন আসানসোলের পুর প্রশাসক।

শুধু তাই নয়, রাজ্যের কাছ থেকে সেই টাকার দাবি জানিয়েছেন পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। ফিরহাদ হাকিমকে সেই চিঠিতে পৌর প্রশাসক জানিয়েছেন, আসানসোল কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়েছিল টাকা। সেই দু’হাজার কোটি অর্থে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের সেই অর্থ পাওয়ায় রাজ্যের অনুমোদন ছিল না।

পরিবর্তে রাজ্য ক্ষতিপূরণ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জিতেন্দ্র তিওয়ারির এই অভিযোগের ভিত্তিতে শুনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এতো দেখছি ভূতের মুখে রাম নাম। এতদিন তো এই অভিযোগ বিরোধীরা করত। এখন ভোটের মুখে ফের মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তাই নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন তৃণমূল নেতারা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন